বাংলাদেশ পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, মোদীর সাথে দেখা করে তৃপ্ত তারকা ক্রিকেটার শাকিব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশ পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, মোদীর সাথে দেখা করে তৃপ্ত তারকা ক্রিকেটার শাকিব। করোনা পরবর্তী সময়ে প্রথমবার বাংলাদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় গিয়েছেন তিনি। যাকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করছেন বাংলাদেশবাসী। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে মাস কয়েক আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ নিরাপত্তার চাদরে নিজেকে মুড়ে আগামীকাল প্রথম দফা ভোটের জন্য প্রস্তুত রাজ্য।

করোনা পরিস্থিতি দেখেশুনে পরবর্তীতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ গ্রহণ করে সফরসূচি নিশ্চিত করা হয়। সকাল সাড়ে দশটার পর তাকে বহনকারী বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উনিশবার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানোর পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিমানবন্দরেই তাকে গার্ড অব অনার এবং লাল গালিচা সম্বর্ধনা দেয় সশস্ত্র বাহিনীর একটি দল। এ সময় দু দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং তিনি গার্ড পরিদর্শন করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নরেন্দ্র মোদীকে বহনকারী মোটরবহর তেজগাঁও হেলিপ্যাড থেকে মোদি চলে যান জাতীয় শহিদ স্মৃতিস্তম্ভে।

সেখানে শহিদদের শ্রদ্ধা জানানোর পর ভিজিটর্স বুকে বিস্তারিতভাবে নিজের অভিজ্ঞতার কথা লেখেন। পরে সেখানে একটি চারাগাছ রোপন করেন মোদি। এরপর তিনি দেখা করেন বাংলাদেশের তরুন তারকাদের সঙ্গে। যেখানে ছিলেন ক্রিকেট তারকা শাকিবও। এই প্রসঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়া খুবই সম্মানের ব্যাপার। আমার মনে হয়, মোদির সফর দু’দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন তিনি। আশা করি ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশ-ভারত দু’দেশের সম্পর্কও আগামিদিনে আরও উন্নত হবে।’ সেখান থেকে তিনি হোটেলে যাবেন এবং পরে বিকেল তিনটায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার সাথে সাক্ষাত করবেন।

বাংলাদেশ পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, মোদীর সাথে দেখা করে তৃপ্ত তারকা ক্রিকেটার শাকিব। এ বৈঠকের পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী। রাতে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। আগামীকাল তার সাতক্ষীরার শ্যামনগরে যশেশ্বরী মন্দির ও টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে যাওয়ার কর্মসূচি আছে। এদিকে মোদীর দেশে আসা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন