নজরবন্দি ব্যুরোঃ সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ সল্টলেকে, ভিডিও কলে খোঁজ নিলেন শুভেন্দু। ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত সল্টলেক। তা দেখতে একাধিক বুথে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত উপস্থিত হন। এই কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ বিদায়ী মন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুনঃ ২ মাস কোথাও ১০ জনের বেশি জমায়েত নয়! করোনা ঠেকাতে নয়া উদ্যোগ।
বিধাননগরের একাধিক বুথে অশান্তির খবর পাওয়া যায়। সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি তৃণমূল কংগ্রেস সমর্থকরা একে অপরকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতে থাকে। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুও। আরও উত্তেজিত হয়ে পড়েন দুই শিবিরের কর্মী সমর্থকরা। বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস উস্কানি দিচ্ছে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুও।
সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ সল্টলেকে, ভিডিও কলে খোঁজ নিলেন শুভেন্দু। এই ঘটনার কিছুক্ষণ পরেই সল্টলেকের নয়াপট্টিকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বিজেপি প্রার্থী ভোটারদের ভয় দেখাচ্ছেন অভিযোগ করেছে শাসক দল। দীর্ঘক্ষণ সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই বিধাননগর পুরসভার চেয়ারম্যান ছিলেন সব্যসাচী









