২ মাস কোথাও ১০ জনের বেশি জমায়েত নয়! করোনা ঠেকাতে নয়া উদ্যোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২ মাস কোথাও ১০ জনের বেশি জমায়েত নয়! ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স জানিয়ে দিল এ ছাড়া করোনা সংক্রমণ রুখতে আর কোন উপায় নেই এই মুহুর্তে! করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত গোটা দেশ। সক্রিয় রোগীর সংখ্যা যে হারে বেড়েছে তাতে বেসামাল হয়ে পড়েছে হাসপাতালগুলি। বেড পাওয়ার হাহাকার চলছে বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুনঃ পিএমও ছেড়ে এসে এখানে করোনা ছড়াচ্ছে, দাঙ্গাবাজদের বাংলা দখল করতে দেব না! হুঙ্কার মমতার।

রিপোর্ট বলছে ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। ল্যানসেট জার্নাল জানিতেছে, জুনের প্রথম সপ্তাহে দেশে দৈনিক মৃত্যু বেড়ে ২ হাজার ৩২০ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স সরকারের কাছে একাধিক প্রস্তাব দিল করোনা সংক্রমণ কে রুখে দেওয়ার জন্য।

২ মাস কোথাও ১০ জনের বেশি জমায়েত নয়! কমিশন জানিয়েছে, “আমরা চাইছি বদ্ধ জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হোক। অন্তত আগামী ২ মাসের জন্য কোথাও যেন ১০ জনের বেশি জমায়েত না হয়। আমার বিশ্বাস করি সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এর বাইরে কোনও উপায় নেই”।

পাশাপাশি খোলা জায়গায় জমায়েত নিয়েও মতামত দিয়েছে এই টাস্ক ফোর্স। যেকোন ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সব জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হতে পারে সেখানেই এই নিষেধাজ্ঞা জারি করা হোক। এই প্রস্তাব খতিয়ে দেখছে প্রশাসন।

ল্যানসেটের ওই রিপোর্ট বলেছে, প্রথমেই তরুণ প্রজন্মকে টিকাকরণের আওতায় আনতে হবে। শুধু ৪৫ বছরের ঊর্ধ্বে নয়, কম বয়সিদেরও টিকা দিতে হবে। করোনা ভাইরাস নিজেকে কতটা মিউটেন্ট করেছে সেটা জানতে  ‘জেনোম সিকুয়েন্সিং’-এর উপর জোর দিতে বলা হয়েছে। সম্পূর্ণ লকডাউন কোনও সমাধান সূত্র নয় বলে জানিয়েছে ল্যানসেট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন