ফের অপসারণ, এবার জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন মোয়াজ্জেম হোসেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের অপসারণ, শিশির অধিকারীর পর এবার মালদা জেলা সংগঠনের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল মোয়াজ্জেম হোসেনকে। সেই জায়গায় আনা হল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। শুধু তাই নয় মালদা জেলা সংগঠনের তৃণমূল কংগ্রেস নেতৃত্বে ব্যাপক রদবদল করা হয়েছে । যদিও এই প্রসঙ্গে কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন, “কলকাতা থেকে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব আকারে অনুমোদনের জন্য গিয়েছে বলে শুনেছি। তবে আমি পদ পাই বা না পাই, সেটি কোনও বিষয় নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি ও কাজ করে যাব।”

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক পান্ডিয়ার বাবা।

সূত্রের খবর, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমা হচ্ছিল দলের অন্দরে। সেই কারণেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি রদবদল করা হয়েছে কোর কমিটিতে। জেলায় তৃণমূলের কোর কমিটিতে এবার ঠাঁই পেয়েছেন মোথাবাড়ির বিধায়িকা তথা তৃণমূলের নেত্রী সাবিনা ইয়াসমিন একৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা জেলা তৃণমূলের চাণক্য হেমন্ত শর্মা। এই দু’জনকে কো-অর্ডিনেটর হিসেবে রাখা হয়েছে। এছাড়াও কোর কমিটিতে স্থান পেয়েছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।

ফের অপসারণ, বিধানসভা ভোটের প্রাক্কালে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে দলের চেয়ারম্যান পদে বসানো জেলা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। কয়েকজন নেতার সঙ্গে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কথা বার্তা চলছিল বলেই তৃণমূলের একটি সূত্র জানিয়েছে। আগে রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলেই জানা গেছে দলীয় সূত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর