হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক পান্ডিয়ার বাবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক পান্ডিয়ার বাবা, পিতৃ বিয়োগ ঘটল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। জানা গিয়েছে, হঠাতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ক্রুনাল এবং হার্দিকের বাবা হিমাংশু পান্ডিয়ার। তাঁর এহেন অকস্মাৎ মৃত্যুতে পরিবারের গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: টিকা প্রাপকদের তালিকায় এক নম্বরে বিধায়কের নাম, শুরু হল নয়া বিতর্ক।

জানা গিয়েছে, বর্তমানে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে বরোদা দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল। তবে বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর, দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে দ্রুত বাড়ির পথে রওনা হয়েছেন তিনি। এদিকে বরোদা ক্রিকেট সংস্থার সিইও শিশির হাতাঙ্গাদি হার্দিক-ক্রুণালের এই কঠিন সময়ে পাশে থাকার সব রকম আশ্বাস দিয়েছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হার্দিক পান্ডিয়ার বাবা, অন্যদিকে হার্দিক ও ক্রুণালের বাবার এহেন আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে শোকপ্রকাশ করেন। বিরাট লেখেন, “হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণের খবর পেয়ে আমি ভীষণই দুঃখিত। ওঁর সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল। ভীষণই ভাল মনের মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। হার্দিক-ক্রুণাল তোমরা শক্ত থেকো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন