নজরবন্দি ব্যুরোঃ মিঠুন পুত্র মিমোর ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ। কিছুদিন আগে এক বলিউড অভিনেত্রী অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা করা হয়েছে। এই বিষয়ে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় এফআইআর দায়ের হয়েছে।
উল্লেখ্য মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় হরফে মিমো ২০১৮ সালে অভিনেত্রী মাদালসা শর্মাকে বিয়ে করেন। এবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণর অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন মিঠুনের পুত্রবধূ।
তিনি বলেছেন, ‘কিসের জন্য মামলা দায়ের হয়েছে? এটি একদমই সত্য নয়। এগুলো পুরোনো কথা। তিন বছর আগে এগুলো হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা এখন বন্ধ।’নতুন করে মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মামলা সম্পর্কে এখনো কিছু জানি না।’
মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিরুদ্ধে ওই ভোজপুরি অভিনেত্রীর অভিযোগ ছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়েছিলেন তিনি।২০১৫ সালে বাড়িতে ডেকে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো।এরপর চার বছর তাদের শারীরিক সম্পর্ক হয়।পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মহাক্ষয়কে বিয়ের জন্য চাপ দেন এই নারী।
মিঠুন পুত্র মিমোর ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পেয়ে মহাক্ষয় গর্ভপাত করানোর চাপ দেন।এতে রাজি না হলে কিছুদিন যাওয়ার পর তাকে ওষুধ খেতে দেন মিঠুনপুত্র। সেই ওষুধ খাওয়ার পরই ওই অভিনেত্রীর গর্ভপাত হয়।



