Mithun Chakraborty: মহাজোটের ডাক দিলেন মিঠুন, সঙ্গে চাইলেন বাম-কংগ্রেসকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে ৫ দিনের জেলা সফরে বেরিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আসানসোলে বিজেপির পার্টি অফিসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারেন তিনি। এরপরেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ ঘোষণা করে বসলেন বিজেপি নেতা। এদিনের সভা থেকে মহাজোটের ডাক দিলেন মিঠুন।

আরও পড়ুনঃ CV Ananda Bose: প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া রাজ্যপালের সাক্ষাৎ, রাজনৈতিক মহলে তুমুল জলঘোলা

মহাগুরুর বার্তা, তৃণমূল ক্ষমতায় আসার জন্য সকলের সঙ্গে একজোট হয়েছিল। সেকারণেই সিপি(আই)এমকে হারানো সম্ভব হয়েছে। তাঁর কথায়, অস্বীকার করে লাভ নেই বিজেপিও সমর্থন করেছিল। একটা শক্তিকে হারাতে সমস্ত দলকে একসঙ্গে আসা উচিত। মতাদর্শগতভাবে আলাদা হলেও সকলকে একজোট হওয়ার বার্তা দিলেন মহাগুরু।

মহাজোটের ডাক দিলেন মিঠুন, মেনে নেবে বাম-কংগ্রেস! 
মহাজোটের ডাক দিলেন মিঠুন, মেনে নেবে বাম-কংগ্রেস!

একইসঙ্গে এদিন মিঠুন বলেন, যেদিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সেদিন বিনিয়োগের জোয়ার আসবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, অনেকের সঙ্গেই তো বসি, কথা বলি, টাটার ঘটনার পর শিল্পতিরা ভীত। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্পের বন্যায় বইবে বলে জানিয়েছেন তিনি।

বাম আমলে সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর তৃণমূলের আমলে সাংসদ পদে নির্বাচিত হন তিনি। তৃণমূল সাংসদ পদ থেকে অবশ্য ইস্তফা দেন মহাগুরু। এরপর বিধানসভা নির্বানের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ট্রাম্পকার্ড হয়েছেন মিঠুন চক্রবর্তী। জলমহল ও রাঢ়বঙ্গ জুড়ে প্রচার করছেন মহাগুরু।

মহাজোটের ডাক দিলেন মিঠুন, মেনে নেবে বাম-কংগ্রেস! 

মহাজোটের ডাক দিলেন মিঠুন, মেনে নেবে বাম-কংগ্রেস! 
মহাজোটের ডাক দিলেন মিঠুন, মেনে নেবে বাম-কংগ্রেস!

সম্প্রতি মহিষাদল এবং নন্দকুমারে একজোট হয়ে তৃণমূলকে সমবায় নির্বাচনে পরাজিত করেছে বাম ও বিজেপি। পরে বিজেপি নেতা সৌমিত্র খাঁ জোটের পক্ষে বার্তা দিয়েছিলেন। কিন্তু বিজেপির সঙ্গে জোটে একেবারেই রাজি হয়নি বামেরা। সেই দ্বন্দ্ব ভুলে এবার মিঠুনের বার্তায় একজোট হবে দুই পক্ষ? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত