Mithun Chakraborty: দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, বিস্ফোরক মিঠুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিজেপি বিধায়ক হীরণ চট্টোপাধ্যায়। গত ১০ তারিখের সেই ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, আগামী মাসেই একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারে। এই জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরও একবার বিজেপিতে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিয়ে জানালেন দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ত্রিপুরা সফরে মুখ্যমন্ত্রী মমতা, জোটের জন্য অন্যান্য দলগুলিকে আহ্বান

এর আগে অবশ্য একাধিকবার এই ধরনের কথা বলে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেতা। কিন্তু বঙ্গ বিজেপিতে যেভাবে মিঠুনের গুরুত্ব বাড়ানো হয়েছে, তাতে এই দাবি একেবারেই অমূলক বলে মনে করা হচ্ছে না। এখন বিজেপি নেতা দাবি করলেন শুধুমাত্র বিধায়করা নয়, সাংসদরাও যোগদানের জন্য আগ্রহী।

দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, দাবি মিঠুনের 
দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, দাবি মিঠুনের 

উল্লেখ্য, গত ১০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূল বিধায়ক অজিত মাইতির সঙ্গে দেখা গেছে অভিনেতা ও বিজেপি বিধায়ক হীরণ চট্টোপাধ্যায়কে। এমনকি তাঁর সঙ্গে উত্তরবঙ্গের একজন বিধায়ককে দেখা গেছে বলে সূত্রে খবর। কিন্তু অভিষেকের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করতে চননি হীরণ। এখন ছবি প্রকাশ হতে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। এরই মধ্যে মিঠুনের দাবিও রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে।

দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, দাবি মিঠুনের 

দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, দাবি মিঠুনের 
দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, দাবি মিঠুনের 

এর আগে বারবার মিঠুন দাবি করেছিলেন, ২১ জন প্রথম সারীর নেতারা যোগাযোগের কথা জানিয়েছেন। সেই ২১ জন কারা? সেবিষয়ে স্পষ্ট করেননি। বরং স্বচ্ছতাকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে কী একগুচ্ছ সাংসদ এবং বিধায়করা যোগদান দেবেন? জল্পনা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত