নজরবন্দি ব্যুরোঃ শুরু হচ্ছে মহিলাদের IPL। ৬ দলের এই IPL আয়োজন করে বিপুল পরিমাণ অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে BCCI। ইতিমধ্যেই সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছে। BCCI যেখানে পুরুষদের IPL-এর মত মহিলাদের IPL-কে জাঁকজমকপূর্ণ করতে কোনও পরিকল্পনার খামতি রাখছে না ।
আরও পড়ুনঃ এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সেই সময় এই লিগের গ্ল্যামার আরও বাড়তে চলেছে। IPL খেলতে অবসর ভেঙে ফিরতে চলেছেন মিতালি রাজ ও ঝুলন গোস্বামী? জল্পনা শুরু হয়েছিল। কিছুদিন আগেই অবসর নিয়েছেন ভারতের মহিলা দলের দুই প্রাক্তন অধিনায়ক। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে প্রমিলাবাহিনীর প্রাক্তন অধিনায়ককে।

গুজরাট জায়ান্টসের মেন্টর এবং পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালীকে। গুজরাট ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানান, “নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল।
আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।” অপর দিকে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দেন, ঝুলনকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছে।
মহিলা IPL এ নয়া ভূমিকায় মিতালি, আসতে পারেন ঝুলনও

আর ডব্লিউ ভি রামনকে দেওয়া হয়েছে হেড কোচের প্রস্তাব। সূত্রের খবর ঝুলনের কাছে আরও কয়েকটা টিমের প্রস্তাব আছে। সব দিক বিচার করেই তিনি নাকি সিদ্ধান্ত নেবেন আগামী দিনকয়েকের মধ্যেই।



