Mitali Raj: রেকর্ড পরিসংখ্যান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। আন্তর্জাতিক কেরিয়ারে অনন্য নজির গড়েছেন মিতালি। মহিলাদের ৫০ ওভারের আন্তর্জাতিকে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। বুধবার তিনি নিজের অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন সাংবাদিকদের। তাঁকে এতদিন ধরে সমর্থন করার জন্য টুইটারে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মিতালি।

আরও পড়ুনঃ উত্তরে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই এখন, স্পষ্ট জানালেন হাওয়া অফিস

সব মিলিয়ে ভারতের হয়ে ২৩২ টি ম্যাচ খেলেছেন তিনি। ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৭,৮০৫ রান। গড় ৫০.‌৬৮। আটবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ছিল মিতালির দখলে। ১৯৯৯ এর জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় মিতালির। অবসর নিলেন ২০২২ সালের ৮ জুন। সব মিলিয়ে ২৩ বছরের কেরিয়ার তাঁর।

রেকর্ড পরিসংখ্যান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ
রেকর্ড পরিসংখ্যান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ

তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা দল দু’‌বার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ২০১৭–র ফাইনালে ভারত হেরে যায় ইংল্যান্ডের কাছে। আর ২০০৫ সালে ভারতকে ফাইনালে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। তবে শেষবার তাঁর নেতৃত্বে ভারত শেষ চারেও উঠতে পারেনি। এরপর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন। অবসরের ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন মিতালি। বলেছেন, ‘‌এত বছর ধরে আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ।

mithali raj1654678343842

এখন দ্বিতীয় ইনিংস শুরু করব।’‌  তিনি বলেছেন, ‘‌দেশের প্রতিনিধিত্ব করাটা বিরাট সম্মানের। যাত্রাপথে উত্থান–পতন ছিল। প্রতিটা ইভেন্টেই কিছু না কিছু শিখেছি। গত ২৩ বছর ধরে এই চ্যালেঞ্জটা উপভোগ করেছি।’‌ এরপরই মিতালির সংযোজন, ‘‌যব যাত্রারই শেষ থাকে। আজই সেই দিন। সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম।’‌

রেকর্ড পরিসংখ্যান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ

রেকর্ড পরিসংখ্যান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ

মিতালি বলেছেন, ’‌দেশের হয়ে যখনই মাঠে নেমেছি, সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দেশের জয়ে অবদান রাখার চেষ্টা করেছি। দেশকে নেতৃত্ব দেওয়ার বিরল সম্মান পেয়েছি। কিন্তু এখন থামার সময় এসেছে। অনেক তরুণ ক্রিকেটার এসেছে। দেশের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।’‌ অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান মিতালি। কাজ করতে চান মহিলা ক্রিকেটের উন্নতিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত