মিশন হোয়াইটওয়াশ, টস জিতে ব্যাট তুলে নিলেন রোহিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে উপস্থিত হয়েছে সেই সন্ধ্যা যার জন্য বিগত কয়েকদিন ধরে উত্তেজনার পারদ চড়েছিল গোটা শহরে। গত দুই ম্যাচে ব্যাপক ভাবে জয় লাভের পর আজ ইডেনে কিউইদের মুখোমুখি হতে চলেছে রাহুল-রোহিতের টিম ইন্ডিয়া। যেদিকে নজর র‍য়েছে দেশের সকল ক্রিকেট অনুরাগীদের। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই টস জিতে ব্যাটিং করার পরিকল্পনা নিলেন রোহিত।

আরও পড়ুনঃ School Schedule Revised: সপ্তাহে ছুটি ৫ দিন, স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়!

বলাবাহুল্য, আজ কিউইদের বিরুদ্ধে টস জেতার ফলে নতুন অধিনায়ক হিসেবে টি-২০ ফরম্যাটে টস জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন মিস্টার হিটম্যান। পাশাপাশি নিজের পুরনো প্রথা অনুসারে টস জিতে বোলিং করার বদলে ব্যাটিং করার পরিকল্পনা নেন রোহিত

মিশন হোয়াইটওয়াশ, ব্যাট তুলে নিলেন রোহিত

মিশন হোয়াইট ওয়াশ, টস জিতে ব্যাট তুলে নিলেন রোহিত
মিশন হোয়াইটওয়াশ, টস জিতে ব্যাট তুলে নিলেন রোহিত

তবে খাতায় কলমে সিরিজ নিজের পকেটে পুড়ে ফেললেও আজ ইডেন গার্ডেনসের ম্যাচে মাঠে নেমে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে রাহুলরা। তবে এবার ও কি সাউদিদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে রোহিত ব্রিগেড ? সেদিকেই তাকিয়ে সবাই। বর্তমানে ৩ ওভারে ২৯ রানে দাঁড়িয়ে ভারত। রোহিত শর্মা ৯ বলে ১৪ একই রকম ভাবে ঈশান কিষান ও ৯ বলে ১৪ রানে দাঁড়িয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত