নজরবন্দি ব্যুরোঃ মীর আফসার আলি। মানে আমাদের সকলের প্রিয় পরিচিত মীর। সঞ্চালক, RJ, গায়ক, কৌতুক শিল্পী। সেই মীরের বাবা গত চার বছর ধরে লড়ছেন Parkinson’s এবং Dementia র সঙ্গে। আজ বিশ্ব অ্যালজাইমার দিবসে বাবাকে নিয়ে খোলাচিঠি লিখলেন মীর।
আরও পড়ুনঃ জলমগ্ন একবালপুর, হাঁটুজলে আটকে গেল প্রার্থী মমতার প্রচার
সোশ্যাল মিডিয়াতে তাঁর বাবাকে নিয়ে যা লিখেছেন তা হুবহু তুলে ধর হল আপনাদের সামনে। মীর লিখেছেন, আব্বার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি।আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশী ঘড়ি আমার বিশেষ দুর্বলতা।

তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, “আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি।” মুচকি হেসে আব্বা বললেন, “ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস।” এই ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা।

গত ৪ বছর ধরে dementia র সাথে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিন ক্ষণ সাল সময় ~ কোন কিছুরই জ্ঞান নেই বিশেষ। হ্যাঁ এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস।
ডিমনেশিয়ায় আক্রান্ত বাবাকে নিয়ে খোলাচিঠি মীরের
Thanks to Care Continuum and their wonderful team.
আজ #worldalzheimersawarenessday আপনার বাড়ীতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশী করে মনে ধরে রাখুন। ভালো থাকবেন সবাই।



