জলমগ্ন একবালপুর, হাঁটুজলে আটকে গেল প্রার্থী মমতার প্রচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে আর ৯ দিন, তার পরেই ৩০ তারিখে ভোট ভবানীপুরে। করোনা কালের কারণে কোন দলের প্রার্থীি পারবেন না বড়ো সভা মিটিং মিছিল করে প্রচার চালাতে। সেই কারণে সব দলের তরফে নিজেদের মত করে রণকৌশল সাজানো হয়েছে। তৃণমূলের হয়ে ডোর টু ডোর ক্যাম্পেন করছেন শীর্ষ নেতারা। প্রার্থী মমতার প্রচার সিডুল ঠিক করা হয়েছিল অনেক ভেবে, যাতে প্রচারে এসে রাজ্যের প্রশাসনিক কাজে বাধা না পড়ে।

আরও পড়ুনঃ ত্রিপুরায় জিজ্ঞাসাবাদের শেষে অসুস্থ কুণাল ঘোষ, নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

এর আগে ঘড়োয়া বৈঠকের মাধ্যমে নিজের পাড়ায় জনসংযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ঠিক ছিল আজ থেকে আগামী ২৬ তারিখ পর্যন্ত টানা প্রচার করবেন তিনি। আজ একবালপুরে প্রচারে যায়ার কথা ছিল তাঁর। সকাল থেকে সেই এলাকায় তড়জোড় ছিল চোখে পড়ার মতো। তবে সব আয়োজনে জল ঢেলেছে বর্ষার জল। গত কালের দিন ভরের বৃষ্টির নিশানা এখনো শহরের অলি গলিতে। আজ সারাদিন এখনো ঝেঁপে বৃষ্টি না হলেও শহরের বহু যায়গায় জল নামেনি এখনো। একাধিক জায়গার মতো এখনো জলমগ্ন হয়ে আছে একবালপুর।

আর ঠিক এই কারণেই পূর্ব পরিকল্পনা সত্বেও সভা করলেন না তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। অবস্থার উন্নতির জন্য দ্রুত পাম্পের মাধ্যমে জল নিকাশের নির্দেশও দিয়েছেন তিনি। স্থানীয় সূত্রের খবর এখনো ২ ফুট মতো জল জমে আছে রাস্তায়। দুপুর ২টো পর্যন্ত অপেক্ষা করে, পরিস্থিতি দেখে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দলের তরফে জানানো হয়েছে আগামী কাল, অর্থাৎ বুধাবার ঠিক একই জায়গায় জনসংযোগ করবেন তিনি।

জলমগ্ন একবালপুর, হাঁটুজলে আটকে গেল প্রার্থী মমতার প্রচার
জলমগ্ন একবালপুর, হাঁটুজলে আটকে গেল প্রার্থী মমতার প্রচার

তৃণমূলের তরফে মমতার প্রচারের রুটম্যাপ হিসেবে ঠিক করা হয়েছিল ২১ থেকে ২৬ টানা নিজের পাড়ায় চেনা অচেনা মুখেদের সঙ্গে জনসংযোগ করবেন তিনি। মঙ্গলে শুরু করবেন একবালপুরের ইব্রাহিম রোড থেকে। ২২ তারিখ তিনি প্রচার করবেন চেতলার অহীন্দ্র মঞ্চে, চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে প্রচার করবেন ২৩ তারিখ, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে। সম্ভবত সেটিি শেষ সভা মমতার

জলমগ্ন একবালপুর, হাঁটুজলে আটকে গেল প্রার্থী মমতার প্রচার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন