বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে, টেসলাকে আহ্বান বাংলার মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত সরকারের সঙ্গে কাজ করা ভীষণ চ্যালেঞ্জিং। টেসলার কর্ণধার এলন মাস্কের এহেন মন্তব্যের পরেই তাঁকে ভারতে রাজ্যগুলির জন্য আহ্বান জানাচ্ছেন একাধিক নেতারা। মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার পর এবার বাংলায় বিনিয়োগের জন্য তাঁকে আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। ট্যুইটারে এলন মাস্ককে উদ্দেশ্য করে মন্ত্রী ট্যুইট, বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে। 

আরও পড়ুনঃ Woman Trafficking: Facebook -এ প্রেমের ফাঁদ, উত্তরপ্রদেশে পাচার বাংলার নাবালিকা

উল্লেখ্য, কয়েকদিন আগেই টেসলার একটি ছবি পোস্ট করে ভারতে আসার জন্য এলন মাস্ককে অনুরোধ জানান এক ব্যক্তি। তারই জবাবে এলন মাস্ক জনাইয়েছেন কাজ চলছে তবে সরকারের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এলন মাস্কের সেই ট্যুইট উল্লেখ করে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, “এখানে আসুন বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিসন রয়েছে। বাংলা মানেই বাণিজ্য”।

এরা আগে তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও এলন মাস্ককে তেলেঙ্গানায় কাজের জন্য আহ্বান জানান। সেই তালিকায় যুক্ত হন মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাটিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী। এবিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ত্যিনি বলেন, “আপনি হয়তো ভাবতে পারেন এটা রসিকতা। কিন্তু তা নয়। এলন মাস্ককে লগ্নীর আহ্বান জানিয়েছেন রব্বানী। সিঙ্গুরে বিক্ষোভ এবং ভোট পরবর্তী হিংসায় মমতার রেকর্ড দিয়ে কী বক্তব্য শুরু করবেন এলন মাস্ক?” প্রশ্ন বিজেপি নেতার।

বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে, হাসির খোরাক বলছেন বিরোধীরা

বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে, কটাক্ষ বিরোধীদের 
বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে, কটাক্ষ বিরোধীদের

এবিষয়ে সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী বলেন, ” এলন মাস্ককে আমন্ত্রণ করা গোলাম রব্বানির কাজের মধ্যেই তো পড়ে না। এর পিছনে কোনও গল্প আছে কী না দেখুন। যদি সরকার সিরিয়াস হট তাহলে মুখ্যসচিব, মুখ্যমন্ত্রী এবিষয়ে কিছু বলত। গোলাম রব্বানি তো এবিষয়ের মন্ত্রী নন। তিনি শিল্প দফতরের কে হয়েছেন জানা নেই। এটা নন সিরিয়াস ইস্যু”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত