Woman Trafficking: Facebook -এ প্রেমের ফাঁদ, উত্তরপ্রদেশে পাচার বাংলার নাবালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  অনলাইনে প্রেম এমন কিছু নতুন ব্যপার না। তারপর ফেসবুক(Facebook) হলে তো কথায় নেই। প্রেমের টানে দক্ষিণ ২৪ পরগনা থেকে পালিয়ে সোজা উত্তরপ্রদেশ চলে গিয়েছিল নাবালিকা। কিন্তু স্বপ্নেও কল্পনা করেনি তার জন্য কী উপহার নিয়ে অপেক্ষা করছেন এই অনলাইন ‘প্রেমিক’। অবশেষে জয়নগর পুলিশের চেষ্টায় পাচারের আগে মুজফ্ফরপুর থেকে উদ্ধার করা হল নাবালিকাকে। শনিবার মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পরিবারের।

আরও পড়ুনঃ সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অনির্বাণ মাইতির ফেসবুক পোস্ট, সমাধান করলেন অভিষেক

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়নগর থানার ঢোষা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগর এলাকার ১৫ বছরের এক নাবালিকাকে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে। গত বছরের অগস্ট মাসে ফেসবুকে তার আলাপ হয় উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এক যুবকের সঙ্গে। সেই আলাপ থেকে প্রেম হতে খুব বেশি সময় লাগেনি। যুবকের সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখতে শুরু করে নাবালিকা।

সেই প্রেমের টানে গত বছরের ১০ সেপ্টেম্বর ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায় বলে খবর। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনও সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার। মেয়ের নিখোঁজের ডায়েরি লিপিবদ্ধ করেন নাবালিকার বাবা। শুরু হয় তদন্ত। ওই যুবক নাবালিকাকে ভুল বুঝিয়ে বিয়ে করে, কিন্তু তার ছক ছিল তাকে পাচারের। এ জন্যই বিয়ের বন্ধনে আটকে রাখা হয় বলে সন্দেহ। এখন পুরো ঘটনা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

জয়নগর থানার পুলিশ এই মামলার তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়। ওই নাবালিকার ফোনের লোকেশন ট্র্যাক করে উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে এলাকার সন্ধান পাওয়া যায়। এর পর আর কাল বিলম্ব না করে জয়নগর থানার পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের সাহায্য নিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। শনিবার রাতে জয়নগর থানায় নিয়ে আসা হয় নাবালিকাকে।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে জয়নগর থানা এলাকায়। কিছুদিন আগে মুম্বই থেকে উদ্ধার হয় এক নাবালিকা। সূত্রের খবর, দু’বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়নগরের ওই কিশোরীকে ঘর থেকে বের করে নিয়ে গিয়েছিল এক যুবক। এর পর নবম শ্রেণির ওই ছাত্রীকে মুম্বইয়ে পাচার করে দেওয়ার অভিযোগ ওঠে।

Facebook -এ প্রেমের ফাঁদ, উত্তরপ্রদেশে পাচার বাংলার নাবালিকা

Facebook -এ প্রেমের ফাঁদ, উত্তরপ্রদেশে পাচার বাংলার নাবালিকা
Facebook -এ প্রেমের ফাঁদ, উত্তরপ্রদেশে পাচার বাংলার নাবালিকা

নাবালিকার ভবিষ্যৎ আরও কোনও অন্ধকার কুঠুরির দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষমেশ তা হয়নি। জয়নগর থানার পুলিশের তৎপরতায় ঘরে ফেরে সেই মেয়ে। এবার উত্তরপ্রদেশ থেকে আরেক নাবালিকাকে উদ্ধার করল জয়নগর পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত