সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অনির্বাণ মাইতির ফেসবুক পোস্ট, সমাধান করলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য ভুমিষ্ঠ হয়েছে। কিন্তু সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা। চিকিৎসা করানোর সাধ্য পরিবারের নেই। এগিয়ে আসেন টালিগঞ্জের শিল্পী অনির্বাণ মাইতি। ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহুর্তের মধ্যে এগিয়ে এল অভিষেকের টিম। সদ্যোজাতের চিকিৎসার সমস্ত খরচের আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ নিজেই। 

আরও পড়ুনঃ Local Train: রয়েছে ট্রেন লাইনে ফাটল! অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল লোকাল ট্রেনটি

জানা গিয়েছে, নদিয়া জেলার হরিণঘাটার নগরউখড়ার মহাদেবপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী পুজা দেবনাথ দমদমের এক নার্সিংহোমে সন্তানের জন্ম দিয়েছেন। মাত্র তিন দিনের সন্তানের জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। এরপরই পরিচিতর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের শিল্পী অনির্বাণ মাইতি। যার চিকিৎসা করতে পারবে একমাত্র এসএসকেএম অথবা বাইপাসের ধারের কোনও হাসপাতাল। নাগেরবাজারের এই বেসরকারী হাসপাতাল জানিয়ে দেয় তিনটি অস্ত্রোপচার করে ৩ টি স্টেইন বসাতে হবে শিশুটির হৃদযন্ত্রে। এক একটি অপারেশনের জন্য খরচ আনুমানিক ৩ থেকে সাড়ে তিন লাখ টাকা। 

টালিগঞ্জের শিল্পীর ধারণা, এ বিষয়ে একমাত্র সাহায্য করতে পারেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁকে ট্যাগও করেন। তিনি সাহায্য করার আগেই সহায়তার হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটিপিসিআর টেস্ট করে জরুরী বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। 

সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অভিষেকের পদক্ষেপে কুর্নিশ বিভিন্ন মহলের 

সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অভিষেকের পদক্ষেপে কুর্নিশ বিভিন্ন মহলের 
সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অভিষেকের পদক্ষেপে কুর্নিশ বিভিন্ন মহলের

এরপরেই নিজের ফেসবুকে পোস্ট করে অনির্বাণ জানিয়েছেন, “বাচ্চাটিকে আর এন টেগোর ভর্তি নিয়ে নিয়েছে চিকিৎসা শুরু হয়ে গেছে। আর এন টেগোরের বাইরে মিডিয়ার ভিড় আপাতত। জন্মানোর সাথে সাথে সব বিবাদ ভুলিয়ে যে সবাইকে এক করে ফেলতে পারে, সে এত সহজে হারবে না। জলদি সুস্থ হয়ে ফিরে এসো চ্যাম্প এই পৃথিবীটা পালটাতে হবে। অনেক কাজ তোমার”।

তিনি আরও বলেন, “অনেক ধন্যবাদ সবাইকে এইভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য। দলমত নির্বিশেষে সবাই যেভাবে একটি বাচ্চার জন্য করলেন তা অকল্পনীয়। আসলে একটা বাচ্চা তো শুধু বাচ্চা নয়, আসলে ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ কে বাঁচানোর চেষ্টা করলাম শুধু। আবার আমরা ঝগড়া করবো, মারামারি করবো, খুনোখুনিও করবো। কিন্তু কোন শিশুর জন্য সবাই মিলে লড়ার এই রাতটাকে কেউ মুছে ফেলতে পারবে না আমাদের মন থেকে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন