শুভেন্দু ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী ব্রাত্য বসু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। আজ,বুধবার রায়গঞ্জে একটি অনুষ্ঠান শেষে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন , “যার নামে পোস্টার ব্যানার ছড়ানো হচ্ছে হয়তো তিনি নিজেই জানেন না।

আরও পড়ুনঃ ১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন, ক্ষমতায় এসেই ঘোষণা বাইডেনের

কেউ বা কারা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভেদ ছড়ানোর লক্ষ্যে এই কাজ করছে।” আজ অনুষ্ঠান চলাকালীন প্রাক্তণ মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর জানতে পারেন মন্ত্রী ব্রাত্য বসু। সভা শেষে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ,বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে দুঃখপ্রকাশ করে বলেন, ” রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বৃহত্তর অর্থে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে তেমন কোনও পার্থক্য নেই।

ওনার অসুস্থতার খবর পেয়ে খুবই খারাপ লাগছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি “। এদিন মন্ত্রী আরও জানান, “শুভেন্দু বা অন্য কেউই এখনও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন বা ছাড়ার কথা ঘোষণা করেন নি। অথচ তার নামে পোস্টার ব্যানার ছড়ানো হচ্ছে”।

শুভেন্দু ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী ব্রাত্য বসু। এর পাশাপাশি মন্ত্রী ব্রাত্য বসু জানান, “কেউ কেউ ভাবছেন হয়তো এ রাজ্যে বিজেপি বেশি ক্ষমতাশালী হয়ে উঠছেন। কিন্তু সেটা যে একটা মিথ, তা ২০২১-এর মে মাসে ভেঙে যাবে। এবং সেই মিথ ভেঙে আবারও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীত্ব পদে শপথ নেবেন” বলে মন্তব্য করেন মন্ত্রী ব্রাত্য বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত