SFI-DYFI: প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ইনসাফ সভা নিয়ে মন্তব্য মীনাক্ষীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আনিস হত্যাকারীদের বিচারের দাবিতে আজ ধর্মতলায় ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন। সেই উপলক্ষে গতকাল রাত থেকেই দুরপাল্লার ট্রেনে করে বাম ছাত্র-যুব কর্মীরা উপস্থিত হচ্ছেন একে একে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে একে একে কর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন। এদিন রেল মিউজিয়ামের সামনে জমায়েত করছেন তাঁরা।

আরও পড়ুনঃ Partha-Arpita: অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, বিস্ফোরক দাবি ইডির

সেখান থেকেই মিছিল আসবে ধর্মতলার উদ্দেশ্যে। অন্যদিকে, পার্ক স্ট্রিট থেকে মিছিল আসবে। তিনটি মিছিলে জমায়েত হবে ধর্মতলায়। সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগবেন বাম নেতৃত্ব। একে একে কর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, জানাচ্ছেন বাম নেতারা।

প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ধর্মতলার সমাবেশ নিয়ে উদ্বুদ্ধ বাম ছাত্র-যুব  
প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ধর্মতলার সমাবেশ নিয়ে উদ্বুদ্ধ বাম ছাত্র-যুব  

বাম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলা থেকে তাঁদের যে প্রত্যাশা ছিল, তার থেকে বেশী কর্মীরা উপস্থিত হচ্ছেন। একে একে শিয়ালদহ স্টেশন থেকে কর্মীরা আসতে শুরু করেছেন বলে জানা গেছে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঐতিহাসিক সমাবেশ করতে চান তাঁরা। এদিনের মিছিল থেকে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন দলীয় নেতারা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুরুতে ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের কথা ঘোষণা করেছিল বাম ছাত্র-যুব নেতৃত্ব। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলেও দীর্ঘ জট কাটেনি। বরং এখন ওয়াই চ্যানেলে সমাবেশ করতে চান তাঁরা। এদিনের সমাবেশ থেকে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে কী বার্তা দেবেন তাঁরা? উঠছে প্রশ্ন।

প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ধর্মতলার সমাবেশ নিয়ে উদ্বুদ্ধ বাম ছাত্র-যুব  

প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ধর্মতলার সমাবেশ নিয়ে উদ্বুদ্ধ বাম ছাত্র-যুব  
প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ধর্মতলার সমাবেশ নিয়ে উদ্বুদ্ধ বাম ছাত্র-যুব  

বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শুরু হয়েছে বাম ছাত্র-যুবদের সমাবেশ। বাম যুব নেতাদের কথায়, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গোটা দুর্নীতির শিখরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন