মিমিকে ধর্ষণের হুমকি! পদক্ষেপ নিল কলকাতা পুলিশ

Mimi Chakraborty: সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছিলেন। তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার মিমি চক্রবর্তী। সোশাল মিডিয়ায় প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে। নারী নিরাপত্তা, সমাজে নারীদের অবস্থান, স্বাধীনতা নিয়ে যখন একুশ শতকের পৃথিবীতেও লড়তে হচ্ছে, রাত দখল অভিযানে নেমেছেন শত সহস্র নারীরা, তখন সেই আবহেই মিমিকে ধর্ষণের হুমকি প্রকাশ্যে।

অভিনেত্রী সেই সমস্ত স্ক্রিনশট সহযোগে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। এবার পুলিশি পদক্ষেপের কথা জানালেন মিমি চক্রবর্তী। এই বিষয়ে মিমি এক্সে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে’।

ঠিক কি লেখা হয়েছিল মিমিকে নিয়ে? মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, ‘আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।’

আবার আর এক জন লেখেন,’ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভাল হত।’ এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন