কদর্য ভাষায় এবার আক্রমণ মিমিকে, সঙ্গে ধর্ষণের হুমকি

Mimi Chakraborty: আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি তাই না? এগুলো তারই একটি নমুনা৷

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের ঘটনা নিয়ে যখন মেয়েদের নিরাপত্তা, সম্মান, অধিকার নিয়ে প্রশ্ন উঠছে সেই সময় সমাজের কিছু কিছু মানুষের মানসিকতাও নজরে আসছে ৷ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রতিবাদে মেয়েরা রাত দখল করেন৷ প্রতিবাদে সরব হন প্রাক্তন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও৷ সোশাল মিডিয়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল আক্রমণ। অভিনেত্রী নিজেই এ দিন কলকাতা পুলিশকে ট্যাগ করে ওই হুমকি বার্তা রিপোস্ট করেছেন৷

তবে পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন মিমি৷ নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষণের হুমকির স্ক্রিনশট তুলে ধরে মিমি লিখেছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি তাই না? এগুলো তারই একটি নমুনা৷ এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভেক ধরে আছে৷ কী ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে?

ইতিমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী নিজে। এবার মিমির হয়ে প্রকাশ্যে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রাশিদুল নামের সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তাঁর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’

এই পোস্ট শেয়ার করে মিমির পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবে চিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।’ তবে মিমির এই পোস্টে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন