লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যে প্রচারে আসছেন মিম প্রধান ওয়েইসি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যে প্রচারে আসছেন মিম প্রধান ওয়েইসি। মাঝে আর মাত্র দুদিন। তারপরেই শুরু হয়ে যাবে রাজ্যের আট দফা নির্বাচনের প্রথম দফা। শাসকদল তৃণমূল ও বিজেপির লড়াইয়ে জমে উঠবে ভোটের ময়দান। রয়েছে ত্রিশঙ্কু জোট বাম, কংগ্রেস, আইএসএফ। এমন অবস্থায় রাজ্যে আসছেন আরেক দলের প্রধান আসাউদ্দিন ওয়েইসি। মিম প্রধান আসছেন ভোটের প্রচারে। তাঁর ২৭ তারিখ জনসভা রয়েছে মুর্শিদাবাদের সাগরদীঘিতে। রাজ্যে বেশ কিছু আসনে এবার প্রার্থী দিচ্ছে মিম। জানা গেছে, ৪০টি আসনে প্রার্থী দেবে তারা।

আরও পড়ুনঃ তবে কি এবার আইপিএল ইংল্যান্ডে? ফ্র্যাঞ্জাইজির সম্মতিতে অপেক্ষা এখন সৌরভদের সিদ্ধান্তের।

কোনও জোট নয়, লড়বে একা। শুধু মুর্শিদাবাদের জন্য ১৪টি আসনে প্রার্থীর তালিকা বানানো হয়েছে। যদিও এত প্রার্থী তারা কী করে জোগাড় করবে সেটাও একটা প্রশ্ন। আগামিকাল বাইপাস লাগোয়া একটি হোটেলে এই নিয়ে বৈঠক হওয়ার কথা। তবে দলের এই রাজ্যের মুখপাত্র ইমরান সোলাঙ্কি এক প্রথম সারির সংবাদমাধ্যমকে কে বললেন, ‘শুধু সংখ্যালঘু নয়। রাজ্যের দলিত, আদিবাসী, মতুয়া ভোটকে টার্গেট করছি আমরা। কম আসনে লড়ব কিন্তু যেখানে প্রার্থী দেব সেখানে বেশি ভোট পাব।’ তবে ওয়েইসির দল ভোট ময়দানে নামলে কাদের ক্ষতি, কার লাভ?

রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দোপাধ্যায় বললেন, ‘মিম মূলত আইএসএফের ভোট কাটবে। ফলে যা ক্ষতি হওয়ার তা সংযুক্ত মোর্চারই হবে। তবে একটা কথা বলতে পারি, ওরা একটাও সিট পাবে না।’ সংযুক্ত মোর্চা সমর্থিত হুগলির চণ্ডীতলা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহঃ সেলিম অবশ্য এসব আলোচনায় গুরুত্ব দিতে নারাজ। সংবাদমাধ্যমকে কে তিনি জানালেন, ‘পুরোটাই তৃণমূল আর বিজেপির চক্রান্ত। ওরা খেলছে। এই দলকে ওরাই রাজ্যে নিয়ে এসেছে। যাতে আমাদের ক্ষতি করা যায়। মানুষ সব বোঝেন। সংযুক্ত মোর্চার এতে কোনও ক্ষতি হবে না।’ নিজামের শহর হায়দরাবাদের চার বারের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। তবে প্রথমে মহারাষ্ট্র আর তারপরে গত বছর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল এই দলকে বিশেষ পরিচিতি দিয়েছে।

লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যে প্রচারে আসছেন মিম প্রধান ওয়েইসি। বিশেষত বিহারে শুধু ৫টি আসন পাওয়াই নয়, রাজনৈতিক মহলের মতে আরও অন্তত ২৫টি আসনে তাদের ভোট কাটার জন্য ‘মহাজোট’ বিহারে ক্ষমতায় আসতে পারেনি। এই রাজ্যের ভোটে ওয়েইসি ম্যাজিক আদৌ কাজ করবে কিনা সেদিকেই নজর সবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত