গেরুয়া শিবিরে যোগদান? দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, কোচবিহারঃ গেরুয়া শিবিরে যোগদান? দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী! দলের সব সাংগঠনিক পথ থেকে সরে দাঁড়ানো তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর ফেসবুক পোষ্টকে ঘিরে দলবদলের জল্পনা ব্যাপক ছড়াল। দলীয় দুই মন্ত্রীর সাথে দেখা না হওয়ার পর এদিন তাঁর নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন “তর্কের থেকে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো।”

আরও পড়ুনঃ ‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, মন্তব্য সুজন চক্রবর্তীর

বিধায়কের বক্তব্যে স্পষ্ট তৃণমূলের ছেড়ে দেওয়া পদে আর ফিরছেন না। তবে তিনি দলবদল করবেন কিনা তা নিয়ে এখোনো ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর নিশীথ প্রামাণিকের মাধ্যমে বিজেপি শীর্ষ নেতাদের সাথে কথা হয়েছে মিহির গোস্বামীর। তবে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি। তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে তাঁকে ফোনে ধরার চেষ্টা করেও পাওয়া যায় নি।

এদিকে দলের সমস্ত সাংগঠনিক পথ থেকে সরে দাঁড়ানোর পর মিহির বাবু জানান। মুখ্যমন্ত্রী চাইলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন। এরপর সাংবাদিক সম্মেলন করে পিকের আই প্যাক টিমের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দুর্গা উৎসব শেষে বিজায়ার শুভেচ্ছা জানাতে প্রথমে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় মিহির বাবুর বাড়িতে গিয়ে দেখা করেন।

রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় মান ভাঙতেই তৃণমূল জেলা সভাপতির ওই বিজয়া শুভেচ্ছা। কিন্তু এতেও যে মিহির বাবুর মান ভাঙে নি, সেটা পরবর্তীতে মিহির বাবুর বক্তব্যে স্পষ্ট। এরপর বিজয়ার শুভেচ্ছা জানাতে খোদ বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক হাজির হাজির হন মিহির বাবুর বাড়িতে। আর এতেই মিহির বাবুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জোড় জল্পনা শুরু হয় কোচবিহারের রাজনৈতিক মহলে।

এরপর আসরে নামতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী এবং প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মণকে। প্রথমে তাঁরা কোচবিহার শহরের তেঁতুল তলা এলাকায় থাকা মিহির বাবুর বাড়িতে গিয়ে হাজির হন। সেখানে দেখা না পাওয়ায় চলে যান আলিপুরদুয়ারে মিহির বাবুর দিদির বাড়িতে। সেখানেও দেখা না পেয়ে কার্যত খালি হাতে ফিরতে হয় ওই দুই মন্ত্রীকে। মন্ত্রীদ্বয় অবশ্য বিজয়ার শুভেচ্ছা জানাতেই দেখা করতে গিয়েছিলেন বলে জানালেও রাজনৈতিক মহলের খবর রাজ্য নেতৃত্বের নির্দেশেই ওই দুই মন্ত্রীর এভাবে মিহির বাবুকে হন্যে হয়ে খুঁজে বেড়ানো!

অন্যদিকে এদিনের ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট মিহির বাবু কার্যত নীরবতার সাথে নিজের রাস্তা বদলে ফেলার পথেই হাঁটছেন। একদিকে উত্তরবঙ্গে মিহির গোস্বামী অন্যদিকে দক্ষিনবঙ্গে শুভেন্দু অধিকারী। দুই নেতার দলবদলের জল্পনায় ২০২১ এর বিধানসভা ভোটের আগে কিছুটা অস্বস্তিতে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন