Kolkata Metro-তে বাড়ছে ঠাকুর দেখার ভিড়! যাত্রী-সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর আমেজ জমে উঠেছে কলকাতায়। কলকাতা সহ একাধিক এলাকার বাসিন্দারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর যানজট এরাতে অধিকাংশই বেছে নিচ্ছেন মেট্রোকে। দিন দিন বেড়েই চলেছে ঠাকুর দেখার ভিড়। এহেন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় কলকাতা মেট্রোয় একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Gold price: মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন লক্ষ্মীবারে কলকাতায় সোনার লেটেস্ট রেট

এপ্রসঙ্গে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে সংখ্যায় মানুষজন ঠাকুর দেখতে বেরোচ্ছেন। সেখানে মেট্রো দিন দিন যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত ভিড়ের কারণে যাতে যাত্রীদের সুরক্ষা কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই কারণেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রীতিকর যে কোন ঘটনার মোকাবিলায় সপ্তমী অর্থাৎ শনিবার থেকে দশমী অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত একাধিক সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে কলকাতা মেট্রোয়।

Kolkata Metro-তে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে শুরু করে দমদম, বেলগাছিয়া , শ্যামবাজার, মহাত্মা গান্ধী, সেন্ট্রাল , কবি সুভাষ, শিয়ালদহ সহ একাধিক স্টেশন গুলিতে ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় নিয়ন্ত্রণে অধিক সংখ্যার রেল সুরক্ষা কর্মী মোতায়ন করা হয়েছে। তাছাড়াও আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য থাকছে ৫ সদস্যের কুইক রেস্পন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল।

Kolkata Metro-তে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

তাছাড়াও এবার থেকে কলকাতা মেট্রোয় মহিলা যাত্রী এবং শিশুদের নিরাপত্তায় থাকছে মহিলা আরপিএফ টিম। পাশাপাশি ভিড়ের কারণে যদি কোন যাত্রী প্ল্যাটফর্মের হলুদ রঙের লক্ষণ রেখার না পেরোতে পারেন সেদিকেও নজর রাখতে থাকছে আরও একটি আরপিএফ-এর দল। তাছাড়াও আলাদা নজরদারিতে থাকছেন নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ এবং সেন্ট্রাল পার্কের মেট্রো কারশেড।

Kolkata Metro-তে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

Kolkata Metro-তে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত