Gold price: মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন লক্ষ্মীবারে কলকাতায় সোনার লেটেস্ট রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিছুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। কিন্তু সেই শান্তি আর বজায় থাকল না দুর্গাপুজোতে। অর্থাৎ মহাপঞ্চমীর দিনে সামান্য বাড়ল হলুদ ধাতুর দাম। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: Durga Puja: ষষ্ঠীর দুপুরে স্পেশাল মেনু, বানিয়ে নিন কাতলার এই মজাদার রেসিপি…

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু গত মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও।

মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন কলকাতায় সোনার লেটেস্ট রেট

জানা গিয়েছে, লক্ষ্মীবারে দেশের খুচরা বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এদিন ২৪ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার মূল্য ২৭০ টাকা বেড়ে হয়েছে ৬০৭৬০ টাকা। এদিকে ২২ ক্যারেট সোনার দর ২৫০ টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে ৫৫৭০০ টাকায়। অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৫০০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৭৪১০০ টাকা।

মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন কলকাতায় সোনার লেটেস্ট রেট

প্রসঙ্গত, বিশ্ববাজারে অনিশ্চয়তার শঙ্কা তৈরি করেছে মধ্যপ্রাচ্যে ইজরায়েল এবং হামাসের এই সংঘর্ষ। এহেন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসাবে বহু মানুষ বেছে নিচ্ছেন হলুদ ধাতুকে। স্বভাবতই বুলিয়ন বাজারের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। আর চাহিদা বাড়তেই আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর

মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন কলকাতায় সোনার লেটেস্ট রেট

মহাপঞ্চমীতে ফের চড়া হলুদ ধাতুর মূল্য? জানুন কলকাতায় সোনার লেটেস্ট রেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন