নজরবন্দি ব্যুরোঃ করোনা ধাক্কা সামলে আবারও পুরোনো ছন্দে ফিরতে চলেছে মেট্রো পরিষেবা। আজ থেকে ই-পাস ছাড়াই যাত্রীরা উঠতে পারবেন মেট্রোতে। তবে ই-পাস বন্ধ হলেও স্মার্ট কার্ড ব্যবহার জরুরী। একমাত্র স্মার্ট কার্ড থাকলেই চড়া যাবে মেট্রোতে। তবে আপাতত এখনই টোকেন সিস্টেম চালু করা হচ্ছে না। ফলে বলাই বাহুল্য ই পাসের ঝামেলা থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ শিক্ষকদের ট্রানস্ফার নিয়ে নিয়ম নীতির কোন বালাই নেই! ছেলে খেলা চলছে?
প্রথম দিকে সকলের জন্য ই-পাসের ব্যবহারের কথা বলা হলেও শুধুমাত্র পুরুষ যাত্রীদের ক্ষেত্রে দিনে মাত্র ৪ ঘণ্টা মেট্রো চড়ার জন্য ই-পাস প্রয়োজন হচ্ছিল। সকাল নটা থেকে এগারোটা ও বিকেল পাঁচটা থেকে সাতটা ই-পাস দেখাতে হচ্ছিল পুরুষ যাত্রীদের। সেই নিয়ম সম্পূর্ণ উঠে গেল। প্রথম দিকে সকলের জন্য ই-পাসের ব্যবহারের কথা বলা হলেও শুধুমাত্র পুরুষ যাত্রীদের ক্ষেত্রে দিনে মাত্র ৪ ঘণ্টা মেট্রো চড়ার জন্য ই-পাস প্রয়োজন হচ্ছিল। সকাল নটা থেকে এগারোটা ও বিকেল পাঁচটা থেকে সাতটা ই-পাস দেখাতে হচ্ছিল পুরুষ যাত্রীদের। আর সেই নিয়ম সম্পূর্ণ উঠে গেল।
এর পাশাপাশি আজ থেকেই বাড়ছে মেট্রো সংখ্যা। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। আগে চলত ২২৮ ট্রেন। মেট্রো সূত্রে জানা গেছে, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় দিনের প্রথম এবং রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে। এবং নোয়াপাড়া থেকে দিনের অন্তিম মেট্রো ছাড়বে রাত সাড়ে নটায়। তবে এই পরিস্থিতিতে অনেকেই এইভাবে মেট্রো চলায় মতবিরোধ করছেন। কেউ বলছেন, মেট্রো গণপরিবহণ। তা সবার। তাই সবাই যেন মেট্রো পরিষেবা উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাই ধাপে ধাপে করা উচিৎ। আবার কারোও মতে, কোভিড এখনও যায়নি। বিশ্বের কয়েকটি দেশে বেপরোয়া মনোভাব এবং অসাবধানতায় তা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে।



