শিক্ষকদের ট্রানস্ফার নিয়ে নিয়ম নীতির কোন বালাই নেই! ছেলে খেলা চলছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কিংকর অধিকারীঃ শিক্ষকদের ট্রানস্ফার নিয়ে নিয়ম নীতির কোন বালাই নেই! হাইস্কুল শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য নোটিফিকেশন দিয়ে আজও পর্যন্ত আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফার চালু হলো না। অথচ স্পেশাল গ্রাউন্ডের ট্রানস্ফারকে জেনারেল ট্রান্সফারের হিসাবে দেখানো হচ্ছে। ২০১৪ সালের পর জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছে। স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে কোন নোটিফিকেশন ছাড়াই।

আরও পড়ুনঃ আসন সমঝোতা নিয়ে জোটে অব্যাহত জট, বামপক্ষ থেকে কোন কোন আসন দাবি করল কংগ্রেস?

- Advertisement -

১৫ জানুয়ারি স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফারের(যদিও উপরে লেখা রয়েছে জেনারেল ট্রান্সফার) যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে এক কিলোমিটারের মধ্যে ট্রানস্ফার দেওয়া হয়েছে অথচ বহু দূর দূরান্তে, ভিন্ন ভিন্ন জেলা থেকে শিক্ষক-শিক্ষা কর্মীরা তাঁদের বাড়ির কাছাকাছি বিদ্যালয় আসার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছেন। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই শিক্ষা দপ্তরের।

জানা গেছে অনেক শিক্ষক-শিক্ষিকা নিয়ম অনুযায়ী কোনো আবেদন না করে থাকলেও তাঁদের ট্রান্সফারের তালিকায় নাম বেরিয়েছে। সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষা দপ্তর এই কাজ করে যাচ্ছে। শিক্ষাকর্মীদের জন্য কোন ধরনের বদলি প্রক্রিয়া আজও চালু হলো না! স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বদলির জন্য আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফারের প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক।

বহু ক্ষেত্রে শিক্ষা দপ্তর তাদের নিজেদের তৈরি নিয়মের বাইরে গিয়ে ট্রান্সফারের ব্যবস্থা করছে। শিক্ষা দপ্তর কি করে তাঁদের নিজেদের তৈরি নিয়ম অমান্য করে এইসব কাজ করে যাচ্ছেন তা বিস্ময়ের!

“শিক্ষকদের ট্রানস্ফার নিয়ে নিয়ম নীতির কোন বালাই নেই!” লেখক, শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ-এর রাজ্য সম্পাদক।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর