বাড়ানো হচ্ছে সময়সীমা, ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই সকল যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে থাকার ফলে সকল যাত্রীদের উদ্দেশ্যে তাঁদের সুবিধার্থে আজ থেকেই মেট্রোতে চালু হয়েছে টোকেন পরিষেবা। তবে সেখানেই শেষ নয়, এবার যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হচ্ছে মেট্রো রেলের সময়সীমা।

আরও পড়ুনঃ Zee Bangla-Didi Number 1: শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’, তার জায়গায় আসছে নতুন শো

বলাবাহুল্য, বর্তমানে গোটা রাজ্যের করোনা পরিস্থিতি আগের থেকে যথেষ্ট নিয়ন্ত্রনে থাকার দরুন বেশকিছু দিক থেকে কোভিড বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে নিজের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে রাত ১০টার বদলে রাত ১১টা থেকে রাজ্য জুড়ে জারি হবে নৈশ কার্ফু। যা নিয়ে কিছুটা হলেও স্বস্তির প্রতিছবি ধরা দিয়েছিল সাধারণ মানুষের মুখে।

তারপরেই আজ মেট্রো পরিষেবাকে কেন্দ্র করে বিশেষ ঘোষণা জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ বিশেষ প্রেস বিজ্ঞপি প্রদান করে তাঁদের তরফ থেকে জানানো হয়, এবার থেকে রাতে নির্ধারিত সময়ের থেকে আরও আধ ঘণ্টা বেশি চলবে কলকাতা মেট্রো। যা আগামীকাল থেকে শুরু হবে এবং পরবর্তী তে সপ্তাহে সাতদিনই জারি থাকবে।

বাড়ানো হচ্ছে সময়সীমা, জানাল মেট্রো কর্তৃপক্ষ

Kolkata Metro to run 204 trains daily, extend timings of services from December 7
বাড়ানো হচ্ছে সময়সীমা, ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষ

বর্তমানে মেট্রো রেলের পুরনো নিয়ম অনুযায়ী, সপ্তাহের প্রথমদিন থেকে শুরু করে শনিবার পর্যন্ত সকাল ৭টা নাগাদ স্টেশন থেকে রওনা হয় প্রথম মেট্রো। এক্ষেত্রে কোনও রকমের বদল না করা  বদলে যেতে চলেছে রাতের শেষ মেট্রোর সমসসীমা। এই প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয় যে পূর্বের নিয়ম অনুযায়ী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৮টা বেজে ৪৮ মিনিটে থাকলেও  এবার থেকে তা বেড়ে হতে চলেছে রাত ৯টা বেজে ১৮ মিনিট। অপরদিকে  দমদম শেষ মেট্রোর সময়সীমা হিসেবে রাত ৯টা বেজে ৩০ মিনিট কে ধার্য করা হয়েছে। যা শুনে খুশি নিত্যযাত্রীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত