রোনাল্ডোকে পিছনে ফেলে, সপ্তম ব্যালন ডি’ওর শিরোপা ঘরে তুললেন মেসি #ballondor

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষ হয়েছিল মেসিতে। শুরুও হল মেসিকে দিয়েই। কোভিডের কারণে গত বছর ব্যালন ডি’ওর অনুষ্ঠান বাতিল হয়েছিল। নিউ নর্ম্যালে প্রথম অনুষ্ঠান। আর সেখানেও সেই মেসি ম্যাজিক। রেকর্ড গড়ে পুরুষদের ব্যালন ডি’অর (Ballon d’Or 2021) জিতলেন আধুনিক ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)।

আরও পড়ুনঃ অনবদ্য অশ্বিন, হরভজন কে টপকে নয়া রেকর্ড তামিল তারকার

আরও পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মতো তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বীকে। রোনাল্ডো এই সম্মান জিতেছেন ৫ বার। দেখতে দেখতে তাঁর থেকে ২ বার বেশি এই সম্মান জেতা হয়ে গেল মেসির। ৩৪ বছর বয়সী মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছেন।

রোনাল্ডোকে পিছনে ফেলে, সপ্তম ব্যালন ডি’ওর শিরোপা ঘরে তুললেন মেসি
রোনাল্ডোকে পিছনে ফেলে, সপ্তম ব্যালন ডি’ওর শিরোপা ঘরে তুললেন মেসি

মেসির জয়ের রাতে, দ্বিতীয় স্থানে ছিলেন বায়ার্ন মিউনিখের তারকা রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) এবং তৃতীয় স্থানে ছিলেন চেলসি ফুটবল ক্লাবের তারকা জর্জিনহো (Jorginho)। রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) টুইট করে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি এবং আলেজিয়া পুতেয়াকে (Alexia Putellas)।

রোনাল্ডোকে পিছনে ফেলে, সপ্তম ব্যালন ডি’ওর শিরোপা ঘরে তুললেন মেসি

এছাড়াও সকল মনোনীত খেলোয়াড়কেই তিনি অভিনন্দন জানিয়েছেন। লেওয়ানডস্কি নিজে বর্ষসেরা স্ট্রাইকার পুরস্কার জিতেছেন। এই পুরষ্কার জেতার পিছনে শক্তিশালী দল এবং তার পিছনে অনুগত ভক্তদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত