Lionel Messi: আগামী বিশ্বকাপ খেলবেন মেসি! জল্পনা ছড়িয়ে মন্তব্য এল এম 10 এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২২ কাতার বিশ্বকাপে মাঠে নামার আগেই আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষণা করেছিলেন, এটাই তাঁর জীবনের শেষ বিশ্বকাপ। দেশকে বিশ্বকাপ জেতানোর পরই অনেকেই ভেবেছিলেন এবার হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। কিন্তু তিনি তেমন কোনও ঘোষণা করেননি।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত? বড় মন্তব্য করলেন সৌরভ

বরং দেশের জার্সি গায়ে আরও কিছুদিন খেলার কথা জানান। পরের বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে কিনা, সে ব্যাপারে গুঞ্জন তৈরি হয়েছে। আর সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং মেসি। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন,

5 2

”আমি আর্জেন্টিনার হয়ে খেলে যেতে চাই। তবে আমার ভাবনায় এখন কোপা আমেরিকা।” তিনি আরও বলেন, “বিশ্বকাপের কথা এখনই ভাবতে চাই না। তবে বিশ্বকাপ খেলব না সেই কথা আমি এখনই বলছি না। ২০২৬ সালে আমার ৩৯ বছর বয়স হবে। ওই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলা কঠিন। তবে অনেককিছুই ঘটতে পারে।

আগামী বিশ্বকাপ খেলবেন মেসি! জল্পনা ছড়িয়ে মন্তব্য এল এম 10 এর

6 1

২০২২ বিশ্বকাপের পরে মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে এখন আমি দলের সঙ্গে থাকতে চাই। আগের থেকেও বেশি করে থাকতে চাই। বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। আগামী দু-তিন বছরের কথা না ভেবে এখনকার সময়টা পুরোদস্তুর উপভোগ করতে চাই”। এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে তাহলে আগামী বিশ্বকাপ খেলতে পারেন মেসি।

4 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন