নজরবন্দি ব্যুরোঃ বার্সালোনার হয়ে প্রথম লাল কার্ড দেখলেন মেসি, নিজের কেরিয়ারে বার্সালোনার হয়ে এই প্রথম লাল কার্ড দেখলেন লিওনেল মেসি। চার ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। রবিবার সুপার কাপ ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে কাপ জয়ের স্বপ্নও অধরা থেকে গেল বার্সা কোচ রোনাল্ড কোম্যানের।রবিবার রাতে সেভিয়ায় অতিরিক্ত সময়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে জিতে বিলবাও।
আরও পড়ুনঃ ‘তিনি কিংবদন্তি’, সৌমিত্র-র জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
তবে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে দু’বার এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। প্রথমবার অস্কার দে মার্কোসের গোলে সমতায় ফেরার পর ৯০ মিনিটে আসিয়েরের গোলে খেতাবের লড়াইয়ে ফেরে বিলবাও। আর অতিরিক্ত সময়ে ইনাকির গোলে জয় নিশ্চিত করে মার্সেলিনোর দল।
ম্যাচের কয়েক ঘণ্টা আগেও মেসির খেলা নিয়ে অনিশ্চিয়তা ছিল। প্রথম একাদশে মেসিকে রাখেননি রোনাল্ড কোম্যান। তবে পরে কোচ তাঁকে নামালেও পুরো ম্যাচ খেলতে পারেননি মেসি। কারণ শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৩ ম্যাচটি খেললেন মেসি, আগে কখনওই লাল কার্ড দেখতে হয়নি তাকে।
বার্সালোনার হয়ে প্রথম লাল কার্ড দেখলেন মেসি, এর আগে ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে ম্যাচে তাকে ‘বিতর্কিত’ লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যেটি নিয়ে পরবর্তীতে বেশ সমালোচনাও শুরু হয়। ১৪ বছর পর সেদিন লাল কার্ড দেখতে হয় মেসিকে। এর আগে আর একবারই লালকার্ড দেখতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে।



