Qatar World Cup22: সেমিফাইনাল ম্যাচ খেলতে নাও পারেন মেসি! বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণে বাধা হতে পারে আর্জেন্টিনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটানো ও লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের স্বপ্নপূরণের মাঝে মাত্র ২টি ম্যাচ। যা জিততে পারলেও কাতারে ইতিহাস রচনা করবে মেসিরা। কিন্তু সমস্যায় নীল-সাদা ব্রিগেড। আর তার কারণ আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে দুই দলের প্লেয়ারদের মধ্যে বিবাদ, কোচকে কটুক্তি থেকে রেফারিং নিয়ে প্রশ্ন।

আরও পড়ুনঃ মেসির বিরুদ্ধে লড়াই করতে আমারা তৈরি, মহারণের আগে হুঙ্কার লুকা মদ্রিচের

সব মিলিয়ে লিওনেল মেসির কপালে বড় শাস্তি আছে। হাঁ ঠিকই শুনছেন। শাস্তি হতে পারে এই তারকার। আর্জেন্টিনা ম্যাচের শেষে মেসিকে ডাচ কোচ ভ্যান গালের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছিল। ইন্টারভিউ দেওয়ার সময় এক ডাচ ফুটবলারের সঙ্গেও তিনি ঝগড়া করছিলেন। আর রেফারিং নিয়ে ফিফা কে বার্তা দেওয়া। সব মিলিয়ে সেমির আগেই উত্তাল বিশ্বকাপ।

সেমিফাইনাল ম্যাচ খেলতে নাও পারেন মেসি! বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণে বাধা হতে পারে আর্জেন্টিনার
সেমিফাইনাল ম্যাচ খেলতে নাও পারেন মেসি! বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণে বাধা হতে পারে আর্জেন্টিনার

বিশেষজ্ঞরা মনে করছেন মেসি বড় ভুল করেছেন স্পেনিশ রেফারি অ্যান্টোনিও ম্যাথু লাজের সমালোচনা করে। ফিফার মিয়ম অনুযায়ী রুল বুকে আর্টিকেল ১২ এবং আর্টিকেল ১৬ উলংঘন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশেষ করে মিডিয়ার কাছে রেফারির বিরুদ্ধে মুখ খুলে ফিফার অযোগ্যতার প্রকাশ করেছেন তিনি।

16 3

পুরো ব্যাপারটা ডিসিপ্লিনারি কমিটি পরীক্ষা করে দেখবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে অনেকে মনে করছেন ফিফা জানে লিওনেল মেসি যদি সেমিফাইনাল ম্যাচ খেলতে না পারেন তাহলে আর্জেন্টিনার যেমন ক্ষতি হবে,

সেমিফাইনাল ম্যাচ খেলতে নাও পারেন মেসি! বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণে বাধা হতে পারে আর্জেন্টিনার

17 3

তেমনই বিজ্ঞাপনের বাজারেও বিরাট ধাক্কা খাবে তারা নিজে। কোটি কোটি টাকা বরাদ্দ থাকে মেসির ইমেজ রাইটস নিয়ে, বিশ্বকাপে যার কিছুটা অংশ যায় ফিফার পকেটে। তাই এই সাবধান বাণী নেহাত হুমকি না সত্যি সেটা বোঝা যাবে আর ২৪ ঘন্টার মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত