FIFA: ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিলিয়ান এমবাপে এবং করিম বেনজেমাকে টপকে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বছরের প্রথম মাসেই ফিফার বর্ষসেরা প্লেয়ারদের জন্য ১৪ জনের তালিকা প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

আরও পড়ুনঃ অ্যাডিনো ভাইরাসের দাপট! ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, বেড নিয়ে সমস্যা মেডিক্যাল কলেজে

১৪ জনের তালিকায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, রবার্ট লেভানদোভস্কি, করিম বেনজেমার নাম থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মেসির পর এমবাপে ও করিম বেঞ্জেমা।

ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি
ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি

কিন্তু বাকি দু’জনকে পেছনে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টিনার মহাতারকা। অপর দিকে মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যালেক্সিয়া পুসকাস। দ্বিতীয়বারের জন্য এই খেতাব জিতলেন মেসি।

ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি

এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়নডস্কি দু’বার করে ফিফার সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছেন। বিভিন্ন নামে ১৯৯১ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে এই সম্মান নিয়ে বিতর্ক হয়েছিল। সরকারি ঘোষণার আগেই ফাঁস হয়েছিল সেরা খেলোয়াড়ের নাম, এমনটাই জানা গিয়েছিল।

ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি

ফাঁস হওয়া খবরই সত্যি হল, FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি

ফুটবলপ্রেমীরা আগে থেকেই জানতেন, সেরা ফুটবলার হতে চলেছেন মেসিই। সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মারসিন ওলেস্কি। মহিলা দলের সেরা কোচ হয়েছেন সারিনা উইগম্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত