অ্যাডিনো ভাইরাসের দাপট! ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, বেড নিয়ে সমস্যা মেডিক্যাল কলেজে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অ্যাডিনোভাইরাস নিয়ে চিন্তার আবহে মেডিক্যাল কলেজে মৃত্যু হল আরও দু’জন শিশুর। মঙ্গলবার মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে একজন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছিল। যদিও অ্যাডিনোভাইরাস সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ অকাল বসন্তোৎসব এবার বিশ্বভারতীতে, অনুষ্ঠানের সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌রোগের চিকিৎসা চলছিল শিশুটির। তবে শিশুটির অত্যন্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিহত শিশুদের মধ্যে একজন মধ্যমগ্রামের বাসিন্দা।

অ্যাডিনো ভাইরাসের দাপট! ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, বেড নিয়ে সমস্যা মেডিক্যাল কলেজে

ছ’মাস বয়সি ওই শিশু অ্যাডিনো ভাইরাস সংক্রমিত বলেই দাবি পরিবারের। সে কারণে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরিবার সূত্রে খবর, প্রথমে আরজি করে ভরতি ছিল ওই শিশুটি। সুস্থ হয়ে যায়। সে কারণে ছেড়েও দেওয়া হয় তাকে। তবে বাড়ি ফিরে যাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে।

অ্যাডিনো ভাইরাসের দাপট! ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, বেড নিয়ে সমস্যা মেডিক্যাল কলেজে

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ওই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের ১ বছর ৮ মাস বয়সি শিশু জ্বর, শ্বাসকষ্টে ভুগছিল। গায়ে র‍্যাশও দেখা দিয়েছিল। ওই শিশুটিকে উদয়নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে ভরতি করা হয়।

অ্যাডিনো ভাইরাসের দাপট! ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, বেড নিয়ে সমস্যা মেডিক্যাল কলেজে

5 21

সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। অপর দিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিশু দের রেফার করা হচ্ছে মেডিক্যাল হাসপাতালে। আর সেখানে এবার অভাব তৈরি হয়েছে বেডের। ফলে অবস্থা খারাপের দিকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত