নজরবন্দি ব্যুরো: দু’বছরের সম্পর্কে ইতি। পিএসজি ছাড়ছেন মেসি। শনিবার শেষ ম্যাচ খেলবেন ক্লেমন্টের বিরুদ্ধে। পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের আশাবাদী, ঘরের মাঠে মেসির শেষ ম্যাচে সমর্থকরা অভিনব বিদায় সংবর্ধনা জানাবেন মেসিকে। তবে মেসি পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার, কবে ছাড়া পাবেন মাহি?


উল্লেখ্য, তিনি যে প্যারিসের বিখ্যাত ক্লাব ছাড়বেন, এ তো জানা ছিল সবারই। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছিল না। সরকারি সিলমোহরও দিচ্ছিলেন না পিএসজির কেউই। অবশেষে কোচ নিজেই জানিয়ে দিলেন, মেসির পিএসজি বিদায়ের দিনক্ষণ।

বৃহস্পতিবার পিএসজি কোচ গালতিয়ে বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিয়ো’। ২০২১ সালে পিএসজি-তে যোগ দেন এলএম ১০।



পিএসজি-র জার্সিতে ২১টি গোল করেছেন তিনি। প্রাণের প্রিয় বার্সেলোনা ছাড়ার আগে হাপুষ নয়নে মেসির কান্নার ছবি ভাইরাল হয়ে যায়। তবে মেসি কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
সম্পর্কে ইতি, পিএসজি ছাড়ছেন মেসি, এবার গন্তব্য কোথায়?

সৌদি আরবের ক্লাব আল হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিতে আগ্রহ দেখিয়েছে। তালিকায় রয়েছে মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও।








