মধ্যপ্রদেশের ফুটবল ক্লাবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মেহতাব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ফুটবল জগতে মাঝমাঠের নায়ক হিসেবেই পরিচিত ছিলেন মেহতাব হোসেন। তাই মেহেতাব মাঠে থাকলে যে মাঝমাঠে রীতিমতো হিমশিম খেতে হত বিপক্ষ দলের ফুটবলারদের তা বলাই চলে। ভারতীয় দলের পাশাপাশি, কলকাতা লিগ, আইলিগ ও ফেডকাপ সহ আইএসএলেও নিজের জাত চিনিয়েছিলেন তারকা ফুটবলার।

আরও পড়ুনঃ তালিবান কে নিষিদ্ধ করল ফেসবুক, মুছে ফেলা হবে সমর্থনকারীদের যাবতীয় পোস্ট।

- Advertisement -

সেই ট্রেভরজেমস মর্গ্যানের জমানায় ইস্টবেঙ্গল জার্সি গায়ে দিয়ে ময়দান কাঁপানো শুরু করেছিলেন তিনি, এরপর আইএসএলে কেরালা ব্লাস্টারস ও জামশেদপুর এফসির হয়ে কিছুবছর খেলার পর সবুজ-মেরুন জার্সি পরে ময়দানকে বিদায় জানিয়েছিলেন তিনি।

মধ্যপ্রদেশের ফুটবল  ক্লাবে
মধ্যপ্রদেশের ফুটবল ক্লাবে

তারপর , বহুদিন সাদার্ন সমিতিতে মেন্টর কাম কোচের ভূমিকা পালন করেন এই ভারতীয় মিডফিল্ডার। কিন্তু এবার কলকাতা ছেড়ে মধ্যপ্রদেশের পথে পাড়ি দিতে চলেছেন দুই প্রধানের এই নয়নের মনি। সেখানকার দ্বিতীয় ডিভিশনের ক্লাব মদন মহারাজ এফসি তে খেলোয়াড় কাম মেন্টারের দায়িত্ব সামলাতে চলেছেন মেহতাব।

Mehtab 1

মধ্যপ্রদেশের ফুটবল ক্লাবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মেহতাব

সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৩ তারিখ ভোপালের পথে পাড়ি জমাতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে সেইসঙ্গে মদন মহারাজ এফসিতে মেহতাবের হাত ধরেই যোগ দিতে চলেছেন অর্নবদাস শর্মার মত ময়দান কাঁপানো একাধিক ফুটবলার। তবে আদৌও কী সেই পরিচিত ১৪ নম্বর জার্সিতে ধরা দেবেন মেহতাব ? নাকি শুধু শুধু জোড় দেবেন দলের পরিচালনায়, সেদিকেই নজর থাকবে সকলের।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর