আরজি কর ভাঙচুর কাণ্ডে এবার তলব করা হল মীনাক্ষী মুখোপাধ্যায়কে, কী বললেন নেত্রী

Meenakshi Mukherjee: লিশের তলবের নোটিস হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর হাসপাতালে ভাঙচুরের কাণ্ডে এবার DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল লালবাজার। মীনাক্ষী-সহ SFI এবং DYFI-এর সাত নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। ঘটনার সময় আর জি কর হাসপাতালের সামনে ধর্নায় বসেছিলেন মীনাক্ষীরা। পুলিশের উপর হামলায় DYFI-এর পতাকা হাতে হামলাকারীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ।

আর জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মেয়েদের রাতদখলের সময়ই আর জি কর হাসপাতালে তাণ্ডব চলে। সেই ঘটনায় মীনাক্ষী-সহ সাত জনকে তলব করা হল। তদন্তে সাহায্য করতেই তিনি লালবাজারে হাজিরা দেবেন বলে জানিয়েছেন মীনাক্ষী৷ যদিও এখনও তিনি পুলিশের তলবের নোটিস হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী৷

ঘটনার দিন আরজি কর হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন মীনাক্ষী সহ বাম ছাত্র যুব নেতৃত্বের বেশ কয়েকজন৷ আরজি করে হামলাকারীদের খুঁজতে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানেও ডিওয়াইএফআই-এর পতাকা হাতে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে৷ আর সেই কারণেই তাঁদের ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে বলতে গিয়ে DYFI নেত্রী বলেন, “কলকাতা পুলিশের তলব সম্পর্কে মীনাক্ষী বলেন, ‘এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি দিতে, আরজি করের দুর্নীতি চক্র বন্ধ করতে যে তদন্ত হবে তাতে সাহায্য করতে সবসময় তৈরি৷ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নিশ্চয়ই যাবো তবে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে৷যে পুলিশ দেহ লোপাট করে দিতে পারে, আরজি করে ভাঙচুর আটকাতে পারে না, বাঁচার জন্য নার্সদের কাছে গিয়ে বলে চুড়িদার দিন, সেই পুলিশকে বিশ্বাস করব কী করে?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন