চিকিৎসায় গাফিলতি, মৃত্যু হল এক বছরের শিশুর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চিকিৎসায় গাফিলতি, মৃত্যু হল এক বছরের শিশুর! ভর্তি নেয়নি হাসপাতাল, প্রাণ হারালো এক বছরের শিশু। জন্মের পর পরেই পিঠে টিউমার ধরা পরে শিশুটির। সন্তানের শারীরিক অবস্থার অবনতি দেখে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসেন বর্ধমানের বাসিন্দা ওই দম্পতি। দম্পতির অভিযোগ, এনআরএস এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি শিশুটিকে। চিকিৎসকেরা বলেছেন বেড নেই। অসুস্থ সন্তানকে নিয়ে এক টানা সাত দিন এসএসকেএম হাসপাতাল চত্বরে অপেক্ষা করার পরেও মেলেনি বেড। হয়নি কোন চিকিৎসা।

আরও পড়ুনঃ কাজের ফাঁকে খোশমেজাজে, লন্ডনে পৌঁছে ইস্টাগ্রামে ছবি শেয়ার দুই সাংসদের।

অবশেষে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু এক বছরের শিশুটির। এর পরই এনআরএস এবং এসএসকেএম- এর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন সন্তানহারা ওই দম্পতি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুই হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত শিশুটির পরিবার জানিয়েছে, জন্মের পরেই টিউমার ধরা পরে। শুরুতে বর্ধমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। শিশুটির বাবা সমীর সর্দারকে চিকিৎসকরা পরামর্শ দেন সন্তানকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসার।

এবং কয়েকটি পরীক্ষা করতে হবে বলে লিখে দিয়েছিলেন। পরীক্ষা করানোর পর শিশুটিকে ভর্তি নেয়নি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। বরং তাকে রেফার করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম-এর চিকিৎসকেরা শিশুটিকে দেখেন। কিন্তু বেড নেই বলে ভর্তি নেওয়া হয়নি। হাসপাতাল থেকে বলা হয় অন্য কোথাও দেখানোর কথা। কিন্তু অসহায় দম্পতি বেড পাওয়ার আশায় টানা সাত দিন অপেক্ষা করেন হাসপাতাল চত্বরেই।

চিকিৎসায় গাফিলতি, মৃত্যু হল এক বছরের শিশুর! এদিন দুপুরে হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে অসুস্থ শিশুটি। চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। এর পর-ই সন্তানহারা দম্পতি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন। এবং চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা। মৃত শিশুর কাকা বীরেন সর্দার বলেন, “চিকিৎসা পেলাম না কলকাতার দু’টি হাসপাতাল ঘুরেও। শেষ অবদি ভাইঝিকে বাঁচাতে পারলাম না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত