Md Salim: সূর্যকান্তের পর রাজ্য সম্পাদক সেলিম, বিরাট বদল সিপি(আই)এমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন দিনের মাথায় পড়ল সিপি(আই)এমের রাজ্য সম্মলেন। এরপরেই কমিটি ঘোষণা করা হবে। তার আগে রাজ্য সম্পাদকে বিরাট বদল। সূর্যকান্ত মিশ্রর পর রাজ্যের দায়িত্ব বর্তাল মহম্মদ সেলিমের ওপর। সিপি(আই)এমের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, তিনিই পরবর্তী রাজ্য সম্পাদক। 

আরও পড়ুনঃ বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন! তরুণদের সংযোজনে নতুন মোড়কে ফিরছে সিপি(আই)এম?

সূর্যকান্ত মিশ্রর পর শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদক করার কথা উঠেছিল। অপেক্ষাকৃত কম জনপ্রিয় শ্রীদীপ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাই জনপ্রিয়তার বিচারে মহম্মদ সেলিমকে বেছে নেওয়া হয়।

May be an image of 1 person, standing and indoor

এই মুহুর্তে পলিটব্যুরোর সদস্যপদে রয়েছেন মহম্মদ সেলিম। এর আগে বহুবার সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। ছিলেন বিধায়ক, মন্ত্রী এবং সাংসদও। শেষ অবধি তাঁর ওপরেই ভরসা রাখতে চাইছে দল।

সূর্যকান্তের পর রাজ্য সম্পাদক সেলিম, রাজ্য কমিটিতে বিরাট বদল

সূর্যকান্তের পর রাজ্য সম্পাদক সেলিম, রাজ্য কমিটিতে বিরাট বদল
সূর্যকান্তের পর রাজ্য সম্পাদক সেলিম, রাজ্য কমিটিতে বিরাট বদল 

সিপিআইএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর। নতুনদের মধ্যে জায়গা পাচ্ছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়রা। আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং আত্রেয়ী গুহদের মতো তরুণ মুখ। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন