নজরবন্দি ব্যুরোঃ আজ, সুপার টুয়েলভে কিউইদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বিরাট ব্রিগেড। বলা যায়, প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিত হারের পর কিছুটা হলেও চাপের মুখে রয়েছে ভারতীয় দল। পাশাপাশি আজকের ম্যাচে পরাজিত হলেই এবারের টি-২০ বিশ্বকাপ জয়ের পথ প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়াবে রোহিতদের সামনে।
আরও পড়ুনঃসত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব


তবে উইলিয়ামসন দের বিপক্ষে মাঠে নামার আগেই হ্যালোউইন দিবস কে কেন্দ্র করে নেটমাধ্যমে সকলের মন কেড়েছে তারকা ক্রিকেটার দের ছেলেমেয়েরা। সেখানে নিজের অনুরাগীদের সঙ্গে নেটমাধ্যমে এই উদযাপনের ছবি ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেট অধিনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা।
মূলত পরির সাজে ভামিকা কে সাজিয়ে তুলে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একাধিক ছবি আপলোড করেন তিনি। পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া তার ছেলে কে একটু ভুতুড়ে সাজে রেখে ছবি আপলোড করেন স্যোশাল মিডিয়ায়।
অপরদিকে ভারতীয় ওপেনার রোহিত শর্মার স্ত্রী রীতিকা তাদের মেয়ে সামাইরার ছবি আপলোড করেন নেটমাধ্যমে। সেইসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ননের সঙ্গে ছবি তোলেন বিরাট জায়া অনুষ্কা। এছাড়াও ভারতীয় দলের অন্যতম তারকা ঋষভ পন্থ কে ঘিরে ও ভাইরাল হয় একটি ভিডিও।


বিরাট-রোহিতদের হ্যালোউইন উদযাপন নিয়ে মাতোয়া নেটমহল

যেখানে স্টার কিডদের স্পেশাল ক্যান্ডি উপহার দিতে দেখা যায় দলের দাপুটে ব্যাটার ও উইকেটকিপার ঋষভ পন্থ কে। এই নিয়েই এখন মাতোয়া ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। তবে সকলের ই নজর থাকবে আজকের ম্যাচের দিকে।








