কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ সিকিমে ব্যাপক ধস। গতকাল গভীর রাত থেকে সিকিমের রাস্তাঘাট সম্পুর্ন বন্ধ হয়ে যায়। ধস নামে সিকিমের তারিমা অঞ্চলে। ধসে পড়ে যায় পাথর। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ভারী পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় সম্পুর্নভাবে। সিকিম থেকে শিলিগুড়ি নামবার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু পর্যটক বোঝাই বাস নীচে না নামতে পেরে ফিরে যায়।
আরও পড়ুনঃ বিফল হল অক্সফোর্ড টিকার চূড়ান্ত ট্রায়াল। ভরসা এখন রাশিয়ার ভ্যাকসিন।


সিকিমে ব্যাপক ধস। সিকিম সরকার উদ্ধারকার্য সম্পুর্ন করবার জন্য মোট দশটি ক্রেন পাঠিয়েছে। সিকিমে ধস নামায় বিপদে পড়েছে বহু মালবাহী গাড়ীও। অনেক গাড়ি আটকে রয়েছে সিকিম বর্ডারে।
একদিকে ধস এবং অন্যদিকে বৃষ্টিতে সম্পুর্ন বিপর্যস্ত সিকিম। ধসে বহু ঘরবাড়ি ভেঙে গেছে সিকিমের স্থানীয় মানুষের। ধসে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে গাছপালার। ধুলিস্মাত হয়ে গিয়েছে রাস্তার বড় অংশ।
আরও পড়ুনঃ একলাফে বাড়ল আক্রান্তের সংখ্যা। টানা ৩৪ দিন বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ ভারতে!










