নজরবন্দি ব্যুরোঃ বুধবার বর্ধমান শহরে বামেদের আইন আওমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার। জেলা শাসকের দফতরের বাইরে কার্জন গেটের সামনে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, বিক্ষোভকারীদের তরফে পাথর ছোঁড়া হয়। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ Cattle Smuggling: এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, ৬ জনকে গ্রেফতার করল পুলিশ

জেলার দুটি দিক থেকে শহরের মধ্যে প্রবেশ করে বামেদের আইন অমান্য মিছিল। যার নেতৃত্বে ছিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাম কর্মীদের আটকানোর জন্য ছিল ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা। কিন্তু মিছিল আটকানো সম্ভব হয়নি। পরে জলকামান ব্যবহার করে পুলিশ।

এদিন আইন অয়াম্ন্য আন্দোলন করে জেলা শাসকের দফতরে যাওয়ার কথা ছিল বাম কর্মীদের। কিন্তু মিছিল কার্জন গেট অবধি পৌঁছাতেই উপস্থিত হয় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। সেই সময় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। এমনটাই অভিযাওগ উঠেছে। যার জেরে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
বামেদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ

এর পরেই পুলিশের তরফে কাঁদানে গ্যাস ব্যাবহার করা হয়। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি গোটা বর্ধমান শহর জুড়ে। একাধিক সরকারি সম্পত্তি ভাংচুর করার অভিযোগ উঠেছে বাম কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের গাড়ির ওপর হামলা চলে বলেও অভিযোগ।



