নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে বুধবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। বেলা গড়াতেই বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে জলকামান ব্যবহার করছে পুলিশ।
আরও পড়ুনঃ পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ, হাতে স্যালাইন লাগিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দিল ছাত্রী
এদিন বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিতেই ময়ূখ ভবনের সামনে আটকে দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনেই বিক্ষোভে বসে পড়েন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, একাধিক বিধায়করা এসএসসির দুর্নীতির সঙ্গে জড়িত। সঠিক সময়ে সমস্ত তথ্য বের করবেন তাঁরা।

মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। একইসঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য স্তরের নেতারা। প্রায় আধঘন্টা চলে বচসা এবং হাতাহাতি। পুলিশের তরফে বলা হচ্ছে ধর্না না তুলে নিলে লাঠিচার্জ করা হবে।
বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পথে বসলেন সুকান্তরা

এদিন শুরু থেকেই বিকাশ ভবন অভিযানের জন্য বিজেপিকে অনুমতি দেওয়া হয়। গণতন্ত্রকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির। এমনকি নবান্নের ১৪ তলাতেও একজনের লিস্ট হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। পুলিশ ভয় পেয়েছে তাই আটকানোর চেষ্টা করা হচ্ছে।



