নজরবন্দি ব্যুরোঃ ফের বিরাট বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। সোমবার ইসলামপুর থানা এলাকায় বনিয়া গ্রামে জোড়ালো বিস্ফোরণে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে এক ব্যক্তির দুটি হাত উড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুনঃ SSC-TET Scam: দুর্নীতির মাত্র ২৫ শতাংশ ভাগ পেত অয়ন, বাকি ৭৫ শতাংশ কার কাছে যেত?
জানা গেছে, সোমবার দুপুরে ইসলামপুর থানা এলাকার বানিয়া গ্রামে সফিজুল হক নামের একজনের বাড়িতে বোমা বানানোর কাজ চলছিল। জানা গেছে, সফিজুলের দুটি হাত উড়ে গিয়েছিল, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের সময়ে ওই জায়গায় আরও কয়েকজন সেখানে ছিলেন। তাঁরা পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ইসলামপুর বিরাট পুলিশ বাহিনী। সেখান থেকে ১২ টি তাজা বোমা ও বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল, তা স্পষ্ট নয়। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তাই আহত ব্যক্তি সুস্থ হলেই এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিরাট বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে, পঞ্চায়েত নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘতনা লেগেই রয়েছে। তারই মধ্যে চোপড়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়াতেই তৃণমূল কার্যালয়ে ক’দিন আগে খুনোখুনির ঘটনা ঘটেছে। এদিন ফের ইসলামপুরে বিস্ফোরণের ঘটনা ঘটল।



