ঝুলনযাত্রা থেকে জন্মাষ্টমী, কোন দিন কোন পুজো? ২০২৫ শ্রাবণ মাসের সব তথ্য…

শ্রাবণ মাসে শিবের পুজো ছাড়াও শ্রাবণ মাসে পড়ে রাখিপূর্ণিমা, ঝুলনযাত্রা, জন্মাষ্টমীসহ অনেক কিছু। এই মাসের পুজোর তারিখ ও বিয়ের শুভ লগ্ন জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঝুলনযাত্রা থেকে জন্মাষ্টমী, কোন দিন কোন পুজো? ২০২৫ শ্রাবণ মাসের সব তথ্য… শ্রাবণ মাস শুরু হয় সূর্যের কর্কট রাশিতে প্রবেশের সময় এবং এটি বঙ্গাব্দের চতুর্থ মাস। সাধারণত শ্রবণা নক্ষত্রে বা তার আগের-পরে পূর্ণিমা হলে সেটিই চান্দ্র শ্রাবণ মাস হিসেবে গণ্য হয়। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র, কারণ এই মাসে শিব-পার্বতী পূজার পাশাপাশি আরও নানা ব্রত ও উৎসব পালিত হয়।

১৪৩২ সালে শ্রাবণ মাসের বিয়ের শুভ দিনগুলি কি কি?

এই মাসে বহু শুভ লগ্নে বিয়ের আয়োজন করা হয়। জেনে নিন কোন কোন দিনে বিয়ের জন্য সঠিক সময় রয়েছে—

১৪৩২ সালে শ্রাবণ মাসের বিয়ের শুভ দিনগুলি কি কি?
১৪৩২ সালে শ্রাবণ মাসের বিয়ের শুভ দিনগুলি কি কি?

শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ পুজো ও ব্রত – ২০২৫

শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ পুজো ও ব্রত - ২০২৫
শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ পুজো ও ব্রত – ২০২৫

কামিকা একাদশী

  • তারিখ: ২১ জুলাই (৫ শ্রাবণ, সোমবার)

  • একাদশী শুরু: ২০ জুলাই, দুপুর ১২:১৫

  • একাদশী শেষ: ২১ জুলাই, সকাল ৯:৩৯

অমাবস্যা ব্রত

  • তারিখ: ২৪ জুলাই (৮ শ্রাবণ, বৃহস্পতিবার)

  • শুরু: ২৩ জুলাই রাত ২:৩০

  • শেষ: ২৪ জুলাই রাত ১২:৪১

নাগপঞ্চমী

  • তারিখ: ২৯ জুলাই (১৩ শ্রাবণ, মঙ্গলবার)

  • পঞ্চমী শুরু: ২৮ জুলাই রাত ১১:২৬

  • পঞ্চমী শেষ: ২৯ জুলাই রাত ১২:৪৭

লুণ্ঠন ষষ্ঠী

  • তারিখ: ৩০ জুলাই (১৪ শ্রাবণ, বুধবার)

  • ষষ্ঠী শুরু: ২৯ জুলাই রাত ১২:৪৮

  • ষষ্ঠী শেষ: ৩০ জুলাই রাত ২:৪২

ঝুলনযাত্রা (রাধা-কৃষ্ণ)

  • তারিখ: ৫ অগস্ট (২০ শ্রাবণ, মঙ্গলবার)

রাখিপূর্ণিমা ও ঝুলনপূর্ণিমা

  • তারিখ: ৯ অগস্ট (২৪ শ্রাবণ, শনিবার)

  • পূর্ণিমা শুরু: ৮ অগস্ট সকাল ২:১৪

  • পূর্ণিমা শেষ: ৯ অগস্ট সকাল ১:২৫

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

  • তারিখ: ১৬ অগস্ট (৩১ শ্রাবণ, শনিবার)

  • অষ্টমী শুরু: ১৫ অগস্ট রাত ১১:৫১

  • অষ্টমী শেষ: ১৬ অগস্ট রাত ৯:৩৫

ঝুলনযাত্রা থেকে জন্মাষ্টমী, কোন দিন কোন পুজো? ২০২৫ শ্রাবণ মাসের সব তথ্য...
ঝুলনযাত্রা থেকে জন্মাষ্টমী, কোন দিন কোন পুজো? ২০২৫ শ্রাবণ মাসের সব তথ্য…

শ্রাবণ মাসের মাহাত্ম্য ও ধর্মীয় তাৎপর্য

শ্রাবণ মাস মূলত ভগবান শিবের পূজার মাস হিসেবে পরিচিত হলেও, এই মাসে কৃষ্ণভক্তদের জন্য ঝুলনযাত্রা, রাখিপূর্ণিমা এবং জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এছাড়া একাদশী, নাগপঞ্চমী ও বিভিন্ন ব্রতের মাধ্যমে হিন্দু ধর্মীয় আচার পূর্ণতা পায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর