ফের মাওবাদী পোস্টারে ছয়লাপ পুরুলিয়া, SDO ও IC-কে প্রাণনাশের হুমকি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়া, মহকুমাশাসক ও IC-কে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার। পুরুলিয়ার বরাবাজার মাওবাদী পোস্টারে ছয়লাপ। পুরুলিয়ার বরাবাজার এলাকার পোস্টারে বরাবাজার থানার আইসি, মানবাজারের মহকুমা শাসককে ‘অপরাধী’ সাব্যস্ত করে ‘মৃত্যুর জন্য প্রস্তুত’ হওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ একই দিনে বালি ও বেলুড়ে গঙ্গায় দুটি দেহ উদ্ধার! মিলছে রহস্যের গন্ধ

বাংলায় একাধিক পোস্টারের প্রতিটির নিচে লেখা – C.P.I (মাওবাদী)। সোমবার সকালে একসঙ্গে ৭টি পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়, শুরু হয়েছে তদন্ত। সোমবার এই পোস্টারগুলি একদা মাওবাদী উপদ্রুত বরাবাজার থানা এলাকার শুকুরহুটু, উলদা মোড়, তিলাইডি, বানজোড়া, মানপুর, সিন্দরি ও চন্দনপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।

ফের মাওবাদী আতঙ্ক জঙ্গলমহলে, দিনে দিনে পড়ছে পোস্টার।

ফের মাওবাদী পোস্টারে ছয়লাপ পুরুলিয়া! SDO ও IC-কে প্রাণনাশের হুমকি
ফের মাওবাদী পোস্টারে ছয়লাপ পুরুলিয়া! SDO ও IC-কে প্রাণনাশের হুমকি

‘মাওবাদী’ নামাঙ্কিত এই পোস্টারে কেন্দ্র, রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, মানবাজারের মহকুমাশাসক শুভজিৎ বসু, বরাবাজারের আইসি সৌগত ঘোষকে নিশানা করে সতর্ক করেছে। মানবাজারের মহকুমাশাসককে হুমকি দিয়ে জনতার আদালতে ‘অপরাধী’ করা হয়েছে।

পোস্টারে মৃত্যুর জন্য তৈরি থাকার হুমকি দিয়ে কথাবার্তা লেখা আছে । পাশাপাশি BLRO অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককেও হুঁশিয়ার করা হয়েছে। পুরুলিয়ার জঙ্গলমহলে কার্যত জেলা প্রশাসনের এই স্তরের আধিকারিককে এভাবে অপরাধী সাব্যস্ত এবং মৃত্যুর জন্য হুমকি দিয়ে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার কার্যত নজিরবিহীন বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত