নজরবন্দি ব্যুরো: পরপর দুই মৃতদেহ, বালি-বেলুড়ে গঙ্গায়; মিলছে নতুন রহস্যের গন্ধ। বালি ব্রিজের নিচে জেটিয়া গঙ্গার ঘাটে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছেছে বালি থানার পুলিশ। পুলিশের অনুমান মৃতদেহটি গঙ্গার জলে ভেসে এসে গঙ্গার ঘাটে আটকে গিয়েছে বলে।
মৃত্যুর কারণ খুঁজতে দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে। অন্যদিকে উদ্ধার হওয়া দেহের ছবি রাজ্যের বিভিন্ন থানায় পাঠিয়ে যুবতীর পরিচয় খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনার রেশ মিটতে না মিটতেই আরও একটি দেহ উদ্ধার হয় গঙ্গায়। বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘটে উদ্ধার এক যুবকের দেহ উদ্ধার হয়।
গতকাল দুপুরে গঙ্গায় তলিয়ে যায় ভোট বাগানের বাসিন্দা সাহিল আনসারী। ডিজেস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করা হয় আজ সকালে। একই দিনে বালি ও বেলুড়ে দুটি দেহ উদ্ধার হল গঙ্গায়। তবে, যুবকের পরিচয় জানা গেলেও যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। ওই যুবতীকে খুন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।







