ভোটের আগে ফের মাওবাদী জুজু! পোস্টারে পোস্টারে ছয়লাপ জঙ্গলমহল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে ফের মাওবাদী জুজু! বঙ্গ ভোটের নির্ঘণ্ট  তৈরি। সব দল এখন ব্যাস্ত প্রার্থী তালিকা তৈরিতে। আর এই সময়ই ফের মাওবাদী পোস্টারে ছেয়ে গেল বিনপুরের মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ একাধিক গ্রাম। পোস্টারে লেখা ‘বিজেপি হাত গুটাও’, ‘তৃণমূল দূর হটো’, নীচে লেখা ‘সিপিআই মাওবাদী’।

আরও পড়ুনঃ BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ, ডেপুটি শুভেন্দু! ৭ তারিখ চমক ব্রিগেডে।

আর এই পোস্টারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ঝাড়গ্রামে। আর এই ঘটনায় উত্তাল জঙ্গল মহলের রাজনীতি। আতঙ্কিত স্থানীয় মানুষরা। তাঁদের ধারনা ফের ভোটের আগে সক্রিয় হচ্ছে মাওবাদীরা। ওপর দিকে এই ঘটনা নিয়ে বিবাদ শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

তৃণমূলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো জানান, জঙ্গলমহলে নাশকতার কোনও ছক হচ্ছে না। পাল্টা বিজেপির অভিযোগ, এসবই তৃণমূলের চক্রান্ত। লোকসভা ভোটের আগেও ক্ষমতা পেতে তৃণমূল মাওবাদীদের কাজে লাগিয়েছিল। উল্লেখ্য ২০১৯-এর লোকসভা নির্বাচনে সব আসনই দখল নিয়েছিল বিজেপি।

ভোটের আগে ফের মাওবাদী জুজু! একুশের বিধানসভা নির্বাচনেও আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ফের মাও উত্থান নিয়ে রীতিমতো আশঙ্কায় জঙ্গলমহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন