নজরবন্দি ব্যুরোঃ বিষাক্ত মদ খেয়ে রবিবার মৃত্যু হয়েছিল দশ জনের। এই ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুতে। বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুর চেঙ্গলপট্টু এবং ভিল্লুপুরম জেলায়।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে মৃত দের মধ্যে তিন জন মহিলা ছিল। তথ্য অনুযায়ী জানা গেছে কম করে ৪০ জনের ও বেশী মানুষকে অসুস্থ অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত দশ জন মারা গিয়েছে। এখনও পর্যন্ত আইসিইউ তে ভতি রয়েছে বহু মানুষ। যাঁদের মধ্যে রয়েছেন বহু মহিলা।
তথ্য অনুযায়ী ভিল্লুপুরম জেলার এক্কিয়ারকুপ্পম এলাকায় এখনও পর্যন্ত প্রায় ছয় জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় শুক্রবার মৃত্যু হয়েছিল চেঙ্গলপট্টু জেলার মাদুরন্থাগম এলাকায় দুইজনের। তাই এই বিষাক্ত মদের বিষয় নিয়ে প্রশাসন করা পদক্ষেপ নেওয়া শুরু করেছে। পুলিশসূত্রে জানা গেছে ওই মদের মধ্যে ইথানল ও মিথানল মিশ্রিত ছিল।
বিষাক্ত মদ খেয়ে তামিলনাড়ুতে মৃত্যু হল ১০ জনের, মৃত দের মধ্যে তিন জন মহিলা
ইথানল ও মিথানল মিশ্রিত ছিল কিনা সেটা এখনও পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে সঠিক ভাবে। তবে প্রাথমিক ভাবে পুলিশ এটাই ধারণা করছেন। ইতিমধ্যে ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজন কে গ্রেপ্তার করেছেন। বেশ কিছু পরিমান মদ ও উদ্ধার করা হয়েছে। মদ পরীক্ষা কেন্দ্র থেকে আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।








