পরিবারের অনেকেই করোনা আক্রান্ত! IPL থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও খেলেছিলেন। উইকেট না পেলেও বল হাতে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছিলেন। দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতার পরই সেই আর অশ্বিন সকলকে চমকে দিয়ে ঘোষণা করলেন, আইপিএল থেকে আপাতত সরে দাঁড়াচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ নুসরত

তাঁর পরিবারের অনেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন এবং তিনি তাঁদের পাশে থাকতে চান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজের নাম তুলে নিলেন রবীচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন ধরে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।রবিবার টুইটারে তিনি প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার খবর জানিয়ে দিলেন।

তিনি লিখেছেন, ‘এই বছরের আইপিএল থেকে কাল থেকে বিরতি নিচ্ছি আমি। আমার পরিবার এবং আত্মীয়স্বজন কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে থাকতে চাই।’ দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি টুইট করে অশ্বিনের সিদ্ধান্তকে সমর্থন করেছে। পাশাপাশি তিনি  অনুরোধ করেছেন, ”ঘরে থাকুন, নিরাপদে থাকুন, টিকা গ্রহণ করুন।”

অশ্বিনের এই বার্তা দেখার পরে রাতেই দলের সতীর্থরা, এমনকি ইরফান পাঠানদের মতো একদা সতীর্থরাও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন