বাতিল বহু লোকাল ট্রেন, শিয়ালদহে যাত্রী ভোগান্তি

Sealdah: প্রথম পর্যায়ে নন ইন্টরলকিংয়ের কাজ চলবে চব্বিশ ঘণ্টা ধরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়ালদহ স্টেশনের মেন এবং উত্তর শাখায় প্রায় ৯০টি ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে ট্রেন বাতিল হওয়ায়, সময় মতো ট্রেন না চলায় প্রতিটি স্টেশনে উপচে পড়ছে নিত্যযাত্রীদের ভিড়। ট্রেন এলেও সেগুলিতে বাদুড়ঝোলা ভিড়। ফলে ভিড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না।

আরও পড়ুনঃ ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?

বাধ্য হয়ে তাই গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল‌্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চলছে ওভারহেডের তার টানা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রাতদিন। কাজে নিযুক্ত অন্তত ৬০০ শ্রমিক।

প্রথম পর্যায়ে নন ইন্টরলকিংয়ের কাজ চলবে চব্বিশ ঘণ্টা ধরে। এর পর ইন্টারলকিংয়ের কাজ। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকেই বাতিল সিউড়ি মেমু। শিয়ালদহগামী লালগোলাকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা স্টেশনে। শুক্রবার থেকে একটি ছাড়া সব বারাকপুর লোকাল বাতিল।

বাতিল বহু লোকাল ট্রেন, শিয়ালদহে যাত্রী ভোগান্তি

রবিবার পর্যন্ত ১০টি ডানকুনি লোকাল, দুটি বারুইপুর, একটি কাটোয়া, এগারোটি নৈহাটি, ১৪টি রানাঘাট, দুটি কৃষ্ণনগর, ২টি মধ‌্যমগ্রাম, দুটি দমদম, ৮টি বারাসত, দুটি দত্তপুকুর, ২টি বনগাঁ লোকাল বাতিল। এই তিনদিন কল‌্যাণী সীমান্ত যাবে কল‌্যাণী পর্যন্ত। সোমবারও সিউড়ি মেমু বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত